News Flash

  • Home
  • দিনের খবর
  • আদালতে ফের ধাক্কা খেল রাজ্য, ২ সপ্তাহের মধ্যে নিয়োগ শুরুর নির্দেশ
Image

আদালতে ফের ধাক্কা খেল রাজ্য, ২ সপ্তাহের মধ্যে নিয়োগ শুরুর নির্দেশ

কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : ১৩ বছর ধরে নিয়োগের দাবিতে লড়াই চলছিল। অবশেষে এল জয়। অন্যান্য জেলা থেকে নিয়োগ হলেও, দক্ষিণ ২৪ পরগনা জেলার চাকরি প্রার্থীদের নিয়োগ হয়নি বলে অভিযোগ তুলে মামলা হয়েছিল। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন সেই চাকরি প্রার্থীরা।

১৮৩৪ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল হাইকোর্ট। ২ সপ্তাহের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নিয়োগ বাতিলের যে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার, বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণা রাও-এর ডিভিশন বেঞ্চ।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২০০৯ সালে প্রাথমিকের নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছিল রাজ্যের তরফে। বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছে, ২০০৯ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে তৈরি নিয়োগের তালিকা প্রকাশ করতে হবে। আদালতের দাবি, যাঁদের প্যানেলভুক্ত করা হয়েছে, তাঁদের নাম প্রকাশ করা দরকার, না হলে মামলাকারীরা জানতে পারবেন না তাঁদের অবস্থান।

গুরুতর বেনিয়মের অভিযোগে আগেই পদক্ষেপ করেছিল আদালত। সেই অনুযায়ী উত্তর ২৪ পরগনা, হাওড়া ও মালদহ জেলা আগেই নির্দেশ মতো নিয়োগ করেছে। এবার দু সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু করতে হবে বলে জানানো হয়েছে। অভিযোগ ছিল, ২০০৯ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীদের নিয়ম মেনে নিয়োগ হয়নি। এদিন মামলা শেষে চাকরি প্রার্থীরা জানান, মেধার ভিত্তিতে তালিকা প্রকাশ হয়েছিলেন তাঁরা। আর মেধার ভিত্তিতেই তাঁদের নিয়োগ হবে।

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০১০ সালে পরীক্ষা হয়। ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। সরকার বদলের পর ২০১০ সালের সেই নিয়োগ প্যানেল বাতিল হয়ে যায়। ২০১২ সালে আবার পরীক্ষা হয়। এরপর সব জেলার নিয়োগ হলেও, দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে প্রাথমিকে কোনও নিয়োগ হয়নি। তাই চাকরির দাবিতে সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ওই চাকরিপ্রার্থীরা ধর্মতলায় ধরনা শুরু করেন। এরপর হাইকোর্টে শুনানি শেষ হলে অবস্থান তুলে নেন তাঁরা।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top