News Flash

  • Home
  • খেলা
  • অলিম্পিক সংস্থা ও রূপকের কর্মকান্ডে প্রচন্ড ক্ষুব্ধ টিএফএ : সভাপতি
Image

অলিম্পিক সংস্থা ও রূপকের কর্মকান্ডে প্রচন্ড ক্ষুব্ধ টিএফএ : সভাপতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।। রূপক দেবরায়-এর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন প্রত্যেকেই। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই আইনি পদক্ষেপে এগুচ্ছেন। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকারের মতে রূপক দেবরায়-এর পাশাপাশি কোন একটি অশুভ চক্র রাজ্যের ক্রীড়া বিষয়ক ষড়যন্ত্র এবং জালিয়াতি করে চলেছে এতে করে খেলোয়াররা প্রতিভা পরিস্ফূরণে বাধার শিকার হচ্ছে। রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। পাশাপাশি দেশের ক্রীড়া আঙ্গিনায় রাজ্যের নাম কালিমালিপ্ত হচ্ছে। একজন ক্রীড়া সংগঠকের বিরুদ্ধে অধিকাংশ ক্রীড়া মহলের ভুরিভুরি অভিযোগ সত্ত্বেও সে কিভাবে একের পর এক রাজ্য ক্রীড়া অ্যাসোসিয়েশনকে নিয়ে এ ধরনের ছেলে খেলা খেলছে। অবশ্যই তার শেষ দেখে নিতে হবে। অনেকটা এভাবেই ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন থেকে সংগঠনিক এবং ব্যক্তিগত সুরে ক্ষোভের কথা জানিয়েছেন সভাপতি প্রণব সরকার। পাশে ছিলেন সচিব অমিত চৌধুরী, সহসচিব কৃষ্ণপদ সরকার এবং পার্থসারথি গুপ্ত প্রমুখ। আজ, বৃহস্পতিবার বিকেলে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আহূত এক সাংবাদিক সম্মেলনে মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় নর্থ-ইস্ট অলিম্পিক গেমস থেকে ত্রিপুরার ফুটবল টিমকে বাতিল ঘোষণার প্রেক্ষাপটে রূপক দেবরায়-এর পাঠানো জালিয়াতি করা ত্রিপুরা দলের ফুটবলারদের নামের তালিকা প্রকাশ্যে আনার পাশাপাশি বিস্তারিত জানান। ত্রিপুরা নামধারী ফুটবল দলে উল্লেখিত খেলোয়াররা হলো নলেন বিকাশ চাকমা, স্টেপোস চাকমা, পবন চাকমা, কবীর চাকমা, অমিত কুমার চাকমা, কিশান কুমার চাকমা, স্বপনজীবন চাকমা, সম্বল চাকমা, শুক্র কুমার চাকমা, বরুণ বিকাশ চাকমা, ওমিনথা মাওয়া, উজ্জ্বল চাকমা, সুনীল কান্তি চাকমা, রিপরিপ চাকমা, অরুণ বিকাশ চাকমা, ওমেগা ডার্লং, শান্তি কুসুম চাকমা, স্বাগতম চাকমা ও সুলেন চাকমা। টিম ম্যানেজার ত্রিবিধ চাকমা। প্রথমত নামের তালিকা, দ্বিতীয়তঃ পিআরটিসি প্রসঙ্গ নিয়েই এটা পরিষ্কার যে ফুটবল টিম গঠনে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের নাম ব্যবহার করে কর্মকর্তা রূপক দেব রায় কেন এ ধরনের ক্রিয়া-কলাপ ক্রমশঃ চালিয়ে যাচ্ছে? সবদিক থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ ধুমায়িত হচ্ছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভেটু রদ করা হয়েছে বলেও খবর রয়েছে। কার্যত, রূপক দেবরায়-এর নাগপাশ থেকে রাজ্য ক্রীড়াকে আদৌ স্বচ্ছ ও সাবলীল করা যায় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top