News Flash

  • Home
  • দিনের খবর
  • হেমন্ত সোরেনকে ফের সমন ইডি-র, এবার ১৭ নভেম্বর হাজিরা নির্দেশ
Image

হেমন্ত সোরেনকে ফের সমন ইডি-র, এবার ১৭ নভেম্বর হাজিরা নির্দেশ

রাঁচি, ১০ নভেম্বর (হি.স.): অবৈধ খনি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের সমন পাঠাল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। আগামী ১৭ নভেম্বর, বৃহস্পতিবার রাঁচির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হেমন্ত সোরেনকে। ইডি সূত্রের খবর, অবৈধ খনি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বৃহস্পতিবার রাঁচির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

এর আগে ৩ নভেম্বর রাঁচির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল হেমন্ত সোরেনকে, কিন্তু ওই দিন তিনি ইডি-র দফতরে হাজিরা দেননি। তখন ইডি-র কাছে তিন সপ্তাহ সময় চেয়েছিলেন। এরইমধ্যে ১৭ নভেম্বর হেমন্ত সোরেনকে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রের খবর, আগামী সপ্তাহের ১৭ নভেম্বর রাঁচির আঞ্চলিক অফিসে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্ত সোরেনকে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে জিজ্ঞাসাবাদ এবং বক্তব্য রেকর্ড করার জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top