News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি ক্রিকেট, ফের প্রস্তুতি শুরু ত্রিপুরার 
Image

কোচ বিহার ট্রফি ক্রিকেট, ফের প্রস্তুতি শুরু ত্রিপুরার 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।।

ব্যর্থতা ভুলে বাংলা ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। কল্যাণী মাঠে। বৃহস্পতিবার সকালে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন আনন্দ ভৌমিক-‌রা। অনূর্ধ্ব-‌১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। ১২-‌১৫ নভেম্বর কল্যাণীতে বাংলার বিরুদ্ধে আসরের দ্বিতীয় ম্যাচটি খেলবে ত্রিপুরা। ওই ম্যাচে খেলার জন্য বুধবার সকালের বিমানে কলকাতা গেলেন আনন্দ ভৌমিক-‌রা। ঘরের মাঠে চন্ডিগড়ের বিরুদ্ধে ৮ উইকেটে পরাজিত হওয়ার পর মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পড়েছেন ত্রিপুরার ক্রিকেটাররা। মূলত প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের অন্যতম কারন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। ওই ব্যর্থতা ভুলে শক্তিশালী বাংলার বিরুদ্ধে ঘুরে দাড়াতে বদ্ধপরিকর ত্রিপুরার ক্রিকেটাররা। তাই এদিন অনুশীলনে যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে রাজ্য দলের ক্রিকেটারদের। এদিন শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘ সময় নেটে অনুশীলন করেন প্রীতম-‌রা। চন্ডিগড় ম্যাচে কার কী ভুল হয়েছিলো তাও অনুশীলনে দেখিয়ে দিলেন কোচ গৌতম সোম। দলের ম্যানেজার পিক্লু রায় টেলিফোনে এখবর জানিয়েছেন।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top