News Flash

  • Home
  • দিনের খবর
  • দীর্ঘ সময় অতিক্রান্ত, চন্দ্রভাগা নদীতে গাড়ি দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৪ জন
Image

দীর্ঘ সময় অতিক্রান্ত, চন্দ্রভাগা নদীতে গাড়ি দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৪ জন

জম্মু, ৯ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী বোঝাই গাড়ি গিয়ে পড়ল খরস্রোতা চেনাব নদীতে। গাড়ির চার আরোহীর খোঁজ মেলেনি। পাওয়া যায়নি গাড়িটিকেও। এখনও চলছে তল্লাশি অভিযান। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় দুর্ঘটনাটি ঘটেছে। চার আরোহীকে নিয়ে জাতীয় সড়ক ধরে বাটোটে থেকে কিশত্বরের দিকে যাচ্ছিল একটি গা়ড়ি।

আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোজা গিয়ে পড়ে খরস্রোতা চেনাব নদীতে। সঙ্গে সঙ্গে গাড়িটি ভেসে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আসে কাশ্মীরের বিপর্যয় মোকাবিলা বাহিনীও। শুরু হয় তল্লাশি অভিযান। কিন্তু বহু ক্ষণ তল্লাশি চালিয়েও গাড়ি বা আরোহী, কারও সন্ধান মেলেনি। রাতের অন্ধকারের কারণে মঙ্গলবার রাতে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। পরে বুধবার সকালে পুনরায় শুরু হয়েছে উদ্ধারকাজ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top