News Flash

  • Home
  • দিনের খবর
  • আরেকটু শীত পড়লে কমে যাবে ডেঙ্গু, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

আরেকটু শীত পড়লে কমে যাবে ডেঙ্গু, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : রাজ্যজুড়ে ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু । মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পেরিয়েছে বহু আগেই। মৃতের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। এসবের মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি রাজ্যে ডেঙ্গু সংক্রমণ নিম্নমুখী। আরেকটু শীত পড়লে কমে যাবে।

বুধবার কৃষ্ণনগরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ”এখন কোভিড নেই। প্রায় কমে আছে। কিন্তু ডেঙ্গুটা একটু একটু আছে। ওটাও নিম্নমুখী। যত শীত পড়বে তত কমে যাবে।” পরক্ষণেই মুখ্যমন্ত্রীর সাবধানবাণী, ”ডেঙ্গু নানারকম জিন নিয়ে বারবার আসে। আমি পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক, সাংসদ প্রত্যেককে বলব, সতর্ক থাকুন। এলাকা পরিষ্কার রাখুন। মশা বাড়তে দেবেন না।” মুখ্যমন্ত্রী জানান, “অনেক জায়গায় অনেক পুজো হয়েছে। প্রতিমা বিসর্জন হয়েছে। যার ফলে বহু জায়গায় আবর্জনা জমেছে। তাই মশা বাড়ছে।” মমতার অনুরোধ, ‘কোথাও জল জমতে দেবেন না। বাড়ির আশেপাশে আবর্জনা জমতে দেবেন না।’

রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে। পরপর উদ্বেগজনক ডেঙ্গু পরিসংখ্যান শাসক শিবিরকে খানিকটা ব্যাকফুটেও। এই পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে মমতার এই সচেতনতার বার্তা বেশ তাৎপর্যপূর্ণ।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top