News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সিপাহি বিদ্রোহের পটভূমি ঐতিহাসিক লাতুর মালেগড়ে শায়িত ২৬ বীর শহিদকে শ্রদ্ধাঞ্জলি ১৯ সদস্যের বিএসএফ সাইক্লিস্টের দল
Image

সিপাহি বিদ্রোহের পটভূমি ঐতিহাসিক লাতুর মালেগড়ে শায়িত ২৬ বীর শহিদকে শ্রদ্ধাঞ্জলি ১৯ সদস্যের বিএসএফ সাইক্লিস্টের দল

ত্রিপুরা ফ্রন্টিয়ার থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রাকারী বিএসএফের সাইকেল রেলি বুধবার পৌঁছল করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ৯ নভেম্বর (হি.স.) : সিপাহি বিদ্রোহের পটভূমি ঐতিহাসিক লাতুর মালেগড়ে শায়িত ২৬ বীর শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে ১৯ সদস্যের বিএসএফ সাইক্লিস্টের দল। আজ বুধবার সকাল নয়টায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহিশাসনে পৌঁছলে তাঁদেরকে স্বাগত জানান বিএসএফ-এর স্থানীয় ৩৭ নম্বর ব্যাটালিয়ন।

আজ সকালে স্বাগত জানাতে লাতুতে ছুটে আসেন বিএসএফ-এর সেকেন্ড-ইন-কমান্ড পঙ্কজ কুমার, ফকিরচাঁদ চৌহান, অ্যাসিস্ট্যান্ট কমাডেন্ট আজাদ সিং সহ অন্যান্য আধিকারিকরা। সাইক্লিস্টদের স্বাগত জানাতে সীমান্তে ছুটে আসে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। স্থানীয় এলাকার পুরুষ-মহিলা, যুবক-যুবতী সহ কচিকাঁচারা সবাই হাতে হাতে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা ও ফুলের মালা নিয়ে সীমান্তে দাঁড়িয়ে সাইক্লিস্টদের স্বাগত জানান।

এখান থেকে যাত্রা করা হয় সিপাহি বিদ্রোহের শহিদভূমি মালেগড়ের উদ্দেশ্যে। বিএসএফ-এর ৩৭ নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় একে একে বীর শহিদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাইক্লিস্টরা। শহিদ বেদিতে প্রদীপ জ্বালিয়ে বীর শহিদদের স্মরণ করেন তাঁরা।

সেকেন্ড-ইন-কমান্ড পঙ্কজ কুমার বলেন, আজাদি-কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আয়োজিত সাইকেল রেলি বিএসএফ এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে৷ তিনি বলেন, বর্তমান যুগে একজন মানুষকে ফিট থাকার প্রচুর প্রয়োজন। এর জন্য সাইকেল ব্যবহারের আবশ্যকতা রয়েছে। আর এ ধরনের সাইকেল রেলি মানুষকে সাইকেল ব্যবহার করতে উৎসাহিত করবে।পঙ্কজ কুমার বলেন, গত ১ নভেম্বর বিএসএফ-এর আগরতলা ত্রিপুরা ফ্রন্টিয়ারের কার্যালয় প্রাঙ্গণ থেকে যাত্রা করেছিলেন বিএসএফ-এর ১৯ জন সাইক্লিস্ট৷ আগামী ১২ ডিসেম্বর ওই সফরের সমাপ্তি হবে কলকাতার টাইগারভিলা সীমান্তে।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top