News Flash

  • Home
  • দিনের খবর
  • সুকান্তই থাকবেন রাজ্যে দলের দায়িত্বে, জানাল বিজেপি নেতৃত্ব
Image

সুকান্তই থাকবেন রাজ্যে দলের দায়িত্বে, জানাল বিজেপি নেতৃত্ব

উত্তর দিনাজপুর, ৮ নভেম্বর (হি. স.) : সুকান্ত মজুমদারই থাকছেন পশ্চিমবঙ্গে দলের দায়িত্বে। জল্পনায় জল ঢেলে মঙ্গলবার এ কথা জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত সুনীল বনশল।

আগামী ডিসেম্বরে পরিষদীয় দলের পাশাপাশি রাজ্য বিজেপির দায়িত্বও কি পেতে চলেছেন শুভেন্দু অধিকারী? এ রকম জল্পনার পারদ চড়ছিল সর্ব স্তরে। বিজেপির দিল্লির কোনও নেতা বা কেন্দ্রীয় নেতৃত্ব এর সারবত্তা নিয়ে কোনও দিন মুখ না খুললেও দলের অন্দরে এই কানাঘুষো গতি পেয়েছিল যথেষ্টই। কিন্তু মঙ্গলবার রাজ্য সফরের তৃতীয় তথা শেষ দিনে সুকান্তবাবুকে পাশে বসিয়ে বনশল জানিয়ে দিলেন, নেতা থাকছেন সুকান্তবাবুই।

পশ্চিমবঙ্গে দলের হালহকিকত সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্য সফরে বেরিয়েছেন বনশল। এ বারের কর্মসূচি মূলত উত্তরবঙ্গে। রবিবার শিলিগুড়ি, সোমবার মালদহের পর মঙ্গলবার এই দফায় সুনীলের তৃতীয় তথা শেষ ‘বিশেষ সাংগঠনিক বৈঠক’ ছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ইনস্টিটিউট হলে। হাজির ছিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ বিজেপির দুই সাংগঠনিক জেলা বালুরঘাট ও রায়গঞ্জের সব মণ্ডল সভাপতি এবং সেই পর্যায়ের উপরের নেতারা।

ইনস্টিটিউট হলে উপস্থিত এক নেতা জানিয়েছেন, বৈঠকে স্পষ্ট ভাষায় বনশল বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচন সুকান্ত মজুমদারের নেতৃত্বেই আমরা লড়ব।’’ শুভেন্দুবাবুর নাম না নিয়েও তিনি বলেন, ‘‘কোনও এক জনের উপরে নির্ভর করে ভোটের লড়াই হবে না। দলবদ্ধ ভাবে বিজেপি লড়াই করবে। একটা টিম হিসেবে লোকসভা ভোট পর্যন্ত লড়াই চলবে এবং ভাল ফল হবে বর্তমান নেতৃত্বের মাধ্যমেই।’’

Releated Posts

‘২০২২ সালের সীমানা পুনর্নির্ধারণ বিজেপির ‘ব্যাকডোর শাসন’-এর জন্য করা হয়েছিল’, দাবি ওমর আবদুল্লার

জম্মু, ১২ জুলাই (আইএএনএস) : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর…

ByBySandeep Biswas Jul 12, 2026

গান্ধীনগরে ২০২৯ সালের মধ্যে ২০ শতাংশ সবুজ আচ্ছাদনের লক্ষ্য, ছাদে সৌর প্যানেলের আহ্বান অমিত শাহের

আহমেদাবাদ, ১২ জুলাই (আইএএনএস): গান্ধীনগর লোকসভা কেন্দ্রে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সবুজ আচ্ছাদনের পরিমাণ ২০ শতাংশে উন্নীত…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সেবাশ্রয়’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

সতলুজ’ ছবির নির্মাতারা সৃজনশীল স্বাধীনতার অজুহাতে বিতর্কিত দাবিকে ইতিহাস হিসেবে তুলে ধরতে পারেন না: রাভনীত সিং বিট্টু

চণ্ডীগড়, ১২ জুলাই (আইএএনএস): ‘সতলুজ’ ছবির নির্মাতারা “সৃজনশীল স্বাধীনতা”-র অজুহাত দেখিয়ে বিতর্কিত দাবিকে প্রতিষ্ঠিত ইতিহাস হিসেবে তুলে ধরার…

ByByTaniya Chakraborty Jul 12, 2026
Scroll to Top