News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটার তালিকা সংশোধণ নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীক
Image

ভোটার তালিকা সংশোধণ নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷  ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক করেছে৷ বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যুক্তিগ্রাহ্য বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচন হাতেগোনা আর মাত্র কয়েক মাস বাকি৷ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ আগামীকাল থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে৷ ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত এবং নাম কাটার জন্য আগামীকাল থেকেই নির্দিষ্ট ফর্মে আবেদন করা যাবে৷ মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে সাংবাদিক এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ভোটার তালিকা স্বচ্ছ ভাবে প্রকাশ করার লক্ষ্যেই সংশোধনীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ যাদের বয়স ১৮ বছর পূরণ হয়েছে তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে৷ তবে এখনো যাদের বয়স ১৮ বছর হয়নি অথচ জানুয়ারি মাসের মধ্যে ১৮বছর পূরণ হবে তাদেরকেও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে নির্বাচন দপ্তর থেকে বলা হয়েছে৷ মুখ্য নির্বাচন আধিকারিক কিরন গিত্তে আরো জানান ১০০ শতাংশ সচিত্র ভোটার পরিচয় পত্র প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷  এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে৷ কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা বলেছেন যারা বর্তমানে রাজ্যে নেই কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন তাদেরকে এসে ভোটার তালিকা থেকে নাম বাতিল করার জন্য যথাযথ প্রমাণপত্রসহ আবেদন করা কষ্টকর৷ সে ক্ষেত্রে ৭ নম্বর ফর্মে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে ওইসব নাম বাতিল করার জন্য আবেদন করার সংস্থান করতে এবং বিষয়টি যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করেন নাম বাতিল করার উদ্যোগ নিতে কংগ্রেস দলের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে৷

Releated Posts

বিজেপির কর্মীরা অনাথ নয়, আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে কড়া হুঁশিয়ারি প্রতিমা ভৌমিকের

আগরতলা, ১৫ জুলাই: রাজনৈতিক হিংসার অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের রাজনৈতিক মহল। বুধবার আগরতলার জিবি…

ByByReshmi Debnath Jul 15, 2026

মাত্র তিনজন শিক্ষকেই চলছে স্কুল, শিক্ষক সংকটে ব্যাহত পঠনপাঠন

আগরতলা, ১৫ জুলাই: কমলাসাগর বিধানসভা এলাকার হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষাদান।…

ByByReshmi Debnath Jul 15, 2026

মারুতি ইকো গাড়িতে ফেলে আসা ব্যাগ উদ্ধার না হওয়ায় থানায় অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি হারিয়ে উদ্বেগে মালিক

আগরতলা, ১৫ জুলাই: উদয়পুর থেকে আগরতলা আসার পথে একটি মারুতি ইকো গাড়িতে ফেলে আসা গুরুত্বপূর্ণ নথিপত্রভর্তি ব্যাগ এখনও…

ByByReshmi Debnath Jul 15, 2026

খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন জনজাতি হোস্টেলে খাবারের অনিয়মের অভিযোগ, পরিকাঠামো উন্নয়নের দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

আগরতলা, ১৫ জুলাই: খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলে খাবারের মান ও পরিমাণ নিয়ে অভিযোগ এবং বিদ্যালয়ের বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 15, 2026
Scroll to Top