News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই- মোহনপুর-আগরতলা সড়কের বেহাল দশা, সংস্কারের উদ্যোগ নেই, ক্ষুব্ধ নিত্যযাত্রীরা
Image

খোয়াই- মোহনপুর-আগরতলা সড়কের বেহাল দশা, সংস্কারের উদ্যোগ নেই, ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ খোয়াই-মোহনপুর–আগরতলা সড়কের বেহাল দশা বিরাজমান৷সড়কের জীর্ণদশা ও ভগ্ণদশা এখন একেবারে চরম পর্য্যায়ে এসে পৌঁছেছে৷কিন্ত কোন মেরামতির সামান্যতম লক্ষণ নেই৷সংস্কার বা সাড়াই নেই৷হীরাযুগে সড়কের বেহাল দশায়ও হেলদোল নেই সরকারের৷ঘুমে আচ্ছন্ন পূর্ত দপ্তরের সড়ক ও বিল্ডিং বিভাগ৷সড়কের পীচ উঠে গেছে৷নীচের ইট উঠে গেছে৷মেটেলিং কার্পেটিংয়ের চিহ্ণ নেই৷হাড্ডি কংকালসার চেহারা মডেল রাজ্যের সড়কের৷ গর্ত আর খানাখন্দে পরিপূর্ণ পুরো সড়ক৷খোয়াইয়ের তাঁত চৌমুহনী, পহরমুড়া, ধলাবিল ও চা বাগান হাই সুকলের সামনের সড়কে মারাত্মক বিপজ্জনক অবস্থা৷সরকারের অভূতপূর্ব নিষ্ক্রিয়তায় ক্ষোভ বাড়ছে নিত্যযাত্রীদের৷ক্ষুব্ধ যান মালিক ও মোটর শ্রমিকদেরও৷যানবাহনের ক্ষয়ক্ষতি হচ্ছে৷গাড়ির আয়ূ কমছে৷দুভর্োগ বাড়ছে মানুষের৷অনেক মানুষ সময় বেশী লাগবে জেনেও বিপদের ঝুঁকি এড়াতে খোয়াই– তেলিয়ামুড়া– আগরতলা সড়ক ধরে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন৷সড়কের বেহাল ভগ্ণদশা ও জীর্ণদশায় দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হয়েছে৷যাত্রীরা নিজেরাই জানালেন যে, ওরা হাতে প্রাণ নিয়ে যাতায়াত করছেন৷অনেক জায়গায় গাড়ি ঠেলেঠুলে পার করতে হচ্ছে৷আর ঠেলার কাজে গাড়ি থেকে নেমে হাত লাগাতে হচ্ছে যাত্রীদেরও৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top