News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আইপিএফটি নেতা মেবার কুমার জামাতিয়া
Image

বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আইপিএফটি নেতা মেবার কুমার জামাতিয়া

আগরতলা, ৮ নভেম্বর (হি.স.) : আসন্ন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে, ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপির জোটসঙ্গী ইনডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার (আইপিএফটি) বড় ধাক্কা খেয়েছে৷ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আইপিএফটি-এর বরিষ্ঠ সদস্য তথা আশামবাড়ির বিধায়ক মেবার কুমার জামাতিয়া ।

মঙ্গলবার, জামাতিয়া ত্রিপুরা বিধানসভার স্পিকার – রতন চক্রবর্তীর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছে। স্পিকার রতন চক্রবর্তী জানিয়েছেন, তিনি জামাতিয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

প্রাক্তন আইপিএফটির সভাপতি এবং প্রাক্তন ত্রিপুরা মন্ত্রী মেবার কুমার জামাতিয়া টিপরা মোথাতে যোগ দিতে পারেন বলেই খবর ৷ এর আগে বৃষকেতু দেববর্মা এবং ধনঞ্জয় ত্রিপুরা বিধায়ক থেকে পদত্যাগ করেছেন এবং টিপরা মোথায় যোগ দিয়েছেন। মেবারও শীঘ্রই টিপরা মোথা এ যোগ দিতে পারে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top