দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন ১০ রোগীর রক্তে মিলল ডেঙ্গির জীবাণু
দিনহাটা, ৮ নভেম্বর (হি.স.) : কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ১০ রোগীর রক্তে মিলল ডেঙ্গির জীবাণু। আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে অনেকেই জ্বর, ডায়ারিয়া, মাথাব্যথা সহ একাধিক উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক তাঁদের এনএস-১ পরীক্ষার পরামর্শ দেন। এরপরই জানা যায়, ওই ১০ জন ডেঙ্গিতে আক্রান্ত। আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রণজিৎ মণ্ডল জানান, গত কয়েকদিনে মহকুমায় জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। দিনহাটা হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হওয়া ১০ জনের রক্তে ডেঙ্গুর জীবাণু মিলেছে। তাঁদের মধ্যে চারজন সিতাই, দুজন দিনহাটা-১, দুজন দিনহাটা-২ ব্লক, একজন দেওয়ানহাট ও আরও একজন কোচবিহারের বাসিন্দা। হাসপাতাল সুপার জানান, তাঁরা সবরকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি

দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন ১০ রোগীর রক্তে মিলল ডেঙ্গির জীবাণু
Tags:
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















