News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানকে ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি চিনের
Image

পাকিস্তানকে ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি চিনের

বেজিং, ৮ নভেম্বর (হি.স.) : ঋণের ভারে গলা পর্যন্ত ডুবে থাকা পাকিস্তানকে বিপুল পরিমাণের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি চিনের । ইসলামাবাদকে সোমবার ৯০০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৭৩ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেন চিনের প্রসিডেন্ট শি জিনপিং।

গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চিন সফরের সময়ই চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের কাজ দ্রুত শুরু করে দেওয়ার বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছিল। সেই সময় পাকিস্তানকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুত দিয়েছিলেন জিনপিং। এর পর শনিবার পাক অর্থমন্ত্রী ইশাক দার বলেছিলেন, “আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে চিনের থেকে ৯০০ কোটি এবং সৌদি আরবের থেকে ৪০০ কোটি ডলার সাহায্য পাবে পাকিস্তান।”

সোমবার প্রেসিডেন্ট জিনপিংয়ের বিবৃতি প্রকাশ করেন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। সেসময় তিনি বলেন, “পাকিস্তান আমাদের অনেক দিনের বন্ধু। তাদের অর্থনীতিকে স্থিতিশীল করতে আমরা সমস্ত চেষ্টা করব।” তবে পাকিস্তানের রাজনীতিতে সাম্প্রতিক অস্থিরতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর গুলি চালানোর ঘটনা নিয়ে কোনও মন্তব্য না করে ঝাও বলেন, “আমরা ওঁর (ইমরান) দ্রুত আরোগ্য কামনা করি।”

উল্লেখ্য, গত সপ্তাহে দু’দিনের চিন সফরে যান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ । সূত্রের খবর, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন শরিফ। দুই দেশের বাণিজ্য ও বিভিন্ন কূটনৈতিক বিষয়ে কথা হয় বৈঠকে। তাৎপর্যপূর্ণ ভাবে, আগেই চিনের কাছে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে পাকিস্তান। ‘রি-পেমেন্ট’ বা টাকা ফেরত দেওয়ার মেয়াদ পেরিয়ে গেলেও সেই টাকা এখনও শোধ করতে পারেনি ইসলামাবাদ। তার উপর আরও ঋণ চাইছেন শাহবাজ। ‘রি-পেমেন্টের’ মেয়াদ বৃদ্ধির আবেদনও জানিয়েছেন তিনি। এদিকে, গত জুন মাসে ভয়াবহ বন্যায় দেশটির প্রায় ৩০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। ফলে দেশটি কার্যত বেজিংয়ের হাতে বিক্রি হয়ে যাওয়ার জোগাড় বলেই মত বিশ্লেষকদের।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top