News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচে বিশাল, দেবাংশুর ব্যাটে রান
Image

প্রস্তুতি ম্যাচে বিশাল, দেবাংশুর ব্যাটে রান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।। প্রস্তুতি ম্যাচে অর্ধশত রান পেয়েছে দেবাংশু দত্ত ও বিশাল শীল। বোলিংয়ে নজর কেড়েছে আকাশ নাথ এবং আয়ুস শ্যামল দেবনাথ। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ চলছে এমবিবি স্টেডিয়ামে। শিবিরে অংশগ্রহণকারী ক্রিকেটারদের দুই দলে ভাগ করে প্রতিযোগিতামূলক ম্যাচের আয়োজন করা হয়েছে। সকাল পৌনে নটায় ম্যাচ শুরুতে টস জিতে গ্রীন দল বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্লু দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। দেবাংশুর পাশাপাশি বেদব্রত ব্যাটিংয়ে কিছুটা সাফল্য পেয়েছে। ২৭ ওভার ২ বল খেলে ব্লু দল সবকটি উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে দেবাংশু দত্ত ৮৪ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান সংগ্রহ করে। বেদব্রত পেয়েছে ১০ রান‌। গ্রীন দলের বোলার আকাশ নাথ ১২ রানে তিনটি এবং আয়ুশ দেবনাথ ছয় রানে দুটি উইকেট পেয়েছে। রাকেশ রুদ্র পাল বিনা রানে দুটি উইকেট তুলে নিয়েছে। এছাড়া রিয়াদ হোসেন, তন্ময় মজুমদার ও রুদ্র সেনগুপ্ত পেয়েছে একটি করে উইকেট। জবাবে গ্রীন দল ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫৩ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। ব্যাটিংয়ে নজর কেড়েছে বিশাল শীল ১০৩ বল খেলে ১৩ টি বাউন্ডারি সহ বিশাল ৬৯ রান সংগ্রহ করে উইকেটে রয়েছে। এছাড়া সৌভিক চক্রবর্তী ২৩, দ্বিগবিজয় সাহা ২১ রান পেয়েছে। ব্লু দলের আয়ুষ নাথ, পিনাক দেব, আবু আলিফ রায়হান, সৌরভ সরকার ও সৌরদীপ দেবনাথ প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top