News Flash

  • Home
  • দেশ
  • জয়রাম ঠাকুরকে সরকার গঠনের জন্য আরেকটি সুযোগ দেওয়া উচিত, হিমাচলবাসীর কাছে আহ্বান রাজনাথের
Image

জয়রাম ঠাকুরকে সরকার গঠনের জন্য আরেকটি সুযোগ দেওয়া উচিত, হিমাচলবাসীর কাছে আহ্বান রাজনাথের

কাংড়া, ৭ নভেম্বর (হি.স.): জয়রাম ঠাকুরকে সরকার গঠনের জন্য আরেকটি সুযোগ দেওয়া উচিত। হিমাচল প্রদেশের জনগণের কাছে এই আহ্বান জানালেন বিজেপি নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার হিমাচল প্রদেশের কাংড়া জেলার বৈজনাথে একটি নির্বাচনী জনসভায় রাজনাথ সিং বলেছেন, “আমি গ্যারান্টি দিতে পারি, হিমাচল অথবা গোটা দেশে এমন কোনও ‘মাই কা লাল’ বলতে পারবে না যে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের শাসনব্যবস্থায় একটিও দুর্নীতি হয়েছে… তাঁকে সরকার গড়ার আরেকটি সুযোগ দেওয়া উচিত।”

এদিনের নির্বাচনী জনসভা থেকে পাকিস্তানকে আক্রমণ করেছেন রাজনাথ সিং। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন আরও বলেছেন, পাকিস্তান ভেবেছিল সন্ত্রাসবাদ দিয়ে ভারতকে দুর্বল করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এবং আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, ১০ মিনিটের মধ্যে তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আমাদের সৈন্যরা সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তানের মাটিতেও গিয়েছিল।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top