News Flash

  • Home
  • খেলা
  • ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে না-ও খেলতে পারেন দাউইদ মালান
Image

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে না-ও খেলতে পারেন দাউইদ মালান

সিডনি, ৭ নভেম্বর (হি. স.):  আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচ শুরুর দুই দিন আগে বিরাট স্বস্তির খবর পেল রোহিত ব্রিগেড। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে না-ও খেলতে পারেন দাউইদ মালান। চোট পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় কুঁচকিতে চোট লেগে যায় তাঁর। যা সারতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে। তাই আসন্ন ম্যাচে মালানকে ছাড়াই মাঠে নামতে হতে পারে জস বাটলার ব্রিগেডকে।
 ইংল্যান্ডের সহ অধিনায়ক মঈন আলি বলেন, “কয়েক বছর ধরেই আমাদের দলের সেরা ব্যাটার মালান। ওর এই পরিস্থিতি দেখে আমাদের এক দমই ভাল লাগছে না। রবিবার মালানের চোট পাওয়া জায়গাটা স্ক্যান করানো হয়েছে। ওর চোট নিয়ে বিস্তারিত বলতে পারব না। দলের চিকিৎসকরা ওর পরিস্থিতির উপর নজর রাখছেন। তবে আমাদের বিষয়টা ভাল ঠেকছে না।”
সম্প্রতি ভাল পারফরম্যান্স করছে ভারত। এই প্রসঙ্গে মঈন আলির মূল্যায়ন, “সেমিফাইনালে আমরা পিছিয়ে থেকে শুরু করব। গত এক বছর ধরে ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের পারফরম্যান্সের দিকে তাকান। ওরা সব থেকে ভাল খেলছে। আমাদের মেনে নিতে কোনও অসুবিধা নেই সেমিফাইনালে ভারতই এগিয়ে।”

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top