News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-কাশ্মীরের রামবানে গ্রেফতার আল-কায়েদা জঙ্গি, ধৃতের বাড়ি পশ্চিমবঙ্গে
Image

জম্মু-কাশ্মীরের রামবানে গ্রেফতার আল-কায়েদা জঙ্গি, ধৃতের বাড়ি পশ্চিমবঙ্গে

জম্মু, ৭ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় এক আল-কায়েদা জঙ্গিকে গ্রেফতার করেছে রামবান পুলিশ। ধৃত জঙ্গি পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা আমিরুদ্দিন খানকে সোমবার কিছু গোলাবারুদ-সহ গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি চিনা গ্রেনেডও উদ্ধার করা হয়েছে।
পুলিশের ওই মুখপাত্র আরও বলেছেন, ভারতীয় অস্ত্র আইনের ৭/২৫, বিস্ফোরক আইন এবং ইউএপিএ আইনের ১৩ ও ২০ নম্বর ধারায় ওই জঙ্গির নামে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কখন ও কোথায় ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

Releated Posts

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top