News Flash

  • Home
  • দিনের খবর
  • ভালসাদে সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী, যোগ দেবেন ৫৫২ জন মেয়ের গণবিবাহে
Image

ভালসাদে সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী, যোগ দেবেন ৫৫২ জন মেয়ের গণবিবাহে

ভালসাদ (গুজরাট), ৬ নভেম্বর (হি.স.) : রবিবার নির্বাচনী গুজরাটের ভালসাদ জেলায় একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভাবনগরে একটি গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন দুপুর ৩টায় ভালসাড জেলার কাপরাদা গ্রামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

বিধানসভা নির্বাচন ঘোষণার পর এটাই হবে প্রধানমন্ত্রীর নিজ রাজ্যে প্রথম সফর।
বিকেল ৫:৪৫ টায়, প্রধানমন্ত্রী মোদী ভাবনগরে ‘পাপা নি পারি’ লগ্নোৎসব ২০২২গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে ৫২২ জন মেয়ের বিয়ে দেওয়া হবে, যাদের বাবা নেই।

গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হয়েছে বিজেপি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৩ অক্টোবর আহমেদাবাদে “গুজরাট গৌরব যাত্রা” উদ্বোধন করার সাথে সাথে গুজরাটে নিবিড় প্রচার চলছে।”গুজরাট গৌরব যাত্রা” উদ্বোধনের একদিন আগে জেপি নড্ডা মেহসানায় ‘গুজরাট গৌরব যাত্রা’-কে পতাকা দিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য বিজেপি নেতারাও।

এর আগে ১২ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজকোট জেলার জামকন্দোরানা একটি জনসভায় ভাষণ দেন। সমাবেশ শেষে তিনি রোড শোও করেন।

Releated Posts

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top