নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷জুটমিলের শ্রমিকদের ১৯৯৬ সালের এক জানুয়ারি থেকে সমস্ত দেনা পাওনা মিটিয়ে দেওয়ার জন্য উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালত রায় দিয়েছে৷ গত ২১ সেপ্ঢেম্বর শেষ রায়ে নির্দেশ দেওয়া হয়েছে জুটমিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা ১৯৯৬ সাল থেকে প্রদানের৷ কিন্তু সরকার এই বিষয়ে নীরব৷
বিগত দিনে এই নিয়ে বহু আন্দোলন সংগঠিত করা হয়েছিল৷ বর্তমান সরকার অ্যাপিল মামলা করলেও তা টেকে নি৷ অথচ এর পরেও সরকারের কোন সদর্থক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে না৷ তারই প্রতীবাদে আগামী ১৮ নভেম্বর ওরিয়েন্ট চৌমুহনীতে ২ ঘণ্টার গনধর্না সংগঠিত করার ঘোষণা দিল ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি৷ রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির কনভেনার ধনুমণি সিনহা৷

জুটমিল যৌথ আন্দোলন কমিটির গণবস্থান
Tags:
Releated Posts
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















