News Flash

Image

হাইলাকান্দিতে ফের লক্ষাধিক টাকার বাৰ্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক এক

হাইলাকান্দি (অসম), ৬ নভেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে ফের পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে লক্ষাধিক টাকার বাৰ্মিজ সুপারি। এর সঙ্গে আটক করা হয়েছে অবৈধ বার্মিজ সুপারিবাহী ট্রাক এবং সহচালককে। ট্রাকের চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে।

হাইলাকান্দি জেলার অন্তর্গত অসম-মিজোরাম সীমান্তবর্তী রামনাথপুর থানার পুলিশ অবৈধ বাৰ্মিজ সুপারি বোঝাই ট্রাক বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। আজ রবিবার রামনাথপুর থানার ওসি শান্তনু দাস জানান, মিজোরাম থেকে আন্তঃরাজ্য অতিক্রম করে সুপারিগুলি হাইলাকান্দি জেলা হয়ে গুয়াহাটি পাচারের পরিকল্পনা ছিল। বাজেয়াপ্তকৃত ট্ৰাকের নম্বর এএস ১১ এসি ৬২৮৮ নম্বর। এই ট্ৰাকের ভিতরে গোপন চেম্বারে করে বাৰ্মিজ সুপারিগুলি পাচার করা হচ্ছিল।

ওসি শান্তনু দাস জানান, ট্ৰাকের চালক পালিয়ে গা ঢাকা দিলে সহচালককে আটক করা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে। তিনি জানান, বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারিগুলির বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করছেন তাঁরা।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top