News Flash

  • Home
  • খেলা
  • সুপার ফোরে উঠলেই প্রাইজমানি ঘোষণা: ফুটবলে নতুন সভাপতি প্রণব সরকার
Image

সুপার ফোরে উঠলেই প্রাইজমানি ঘোষণা: ফুটবলে নতুন সভাপতি প্রণব সরকার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রণব সরকার। রতন সাহা সভাপতির পদ ছাড়ার পর কার্যকরি সভাপতি হিসাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্বভার সামলেছিলেন আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার। রবিবার রাজ্য ফুটবল সংস্থার জরুরি সভায় সর্বসম্মতিক্রমে প্রণব সরকারকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই প্রণব সরকার বলেন,”ত্রিপুরার ফুটবলকে কয়েকধাপ এগিয়ে নিয়ে যাওয়ায় আমার লক্ষ্য থাকবে। আর সেই লক্ষ্যেই কাজ করে যাবো”। রাজ্য ফুটবল সংস্থার অফিসবাড়িতে অনুষ্ঠিত সভায় প্রাক্তন সভাপতি রতন সাহা, সচিব অমিত চৌধুরি, যুগ্ম সচিব পার্থ সারথি গুপ্ত, শ্যাম সুন্দর কোং জুযেলার্সের কর্ণধার রূপক সাহা সহ রাজ্য ফুটবল সংস্থার কর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এদিন সভায় সর্বসম্মতিক্রমে সংস্থার পেট্রণ রতন সাহা, সহসভাপতি রূপক সাহা এবং রাজ্য ফুটবল সংস্থার আম্বেসেটর নির্বাচিত হয়েছেন প্রাক্তন খ্যাতনামা ফুটবলার কৃষ্ণপদ সরকার।‌ সভায় আরও সিদ্ধান্ত হয়, রাজ্য ফুটবলের উন্নতির জন্য প্রথম ডিভিশন (‌চন্দ্র মেমোরিয়াল) ফুটবলের সুপার ফোরে উঠা ৪ দলকেই প্রাইজমানি দেওয়া হবে। আসরের সেরা দল ৭৫ হাজার, রানার্স ৫০ হাজার, তৃতীয় দলকে ১৫ হাজার এবং চতুর্থ দলকে ১০ হাজার টাকা দেওয়া হবে। ওই টাকা স্পনসর করবে রাজ্যের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী প্রতিষঠান শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। এছাড়া রাখাল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৪০ এবং ৩০ হাজার টাকা। ওই টাকা স্পনসর করবে এম এল প্লাজা।‌ এছাড়া সিদ্ধান্ত হয়, যে সমস্ত ক্লাবে টি এফ এ আয়োজিত আসরে নরসিংগণ গিয়ে খেলেছে তাদের প্রতি ম্যাচে ১ হাজার টাকা করে দেওয়া হবে। রাজ্য সংস্থার সচিব অমিত চৌধুরি এখবর জানিয়েছেন।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top