News Flash

  • Home
  • খেলা
  • কৌতলের হ্যাটট্রিকে জয়ের হ্যাটট্রিক ত্রিবেণীর, দ্বিতীয় ডিভিশন ফুটবলে পুলিশ পরাস্ত
Image

কৌতলের হ্যাটট্রিকে জয়ের হ্যাটট্রিক ত্রিবেণীর, দ্বিতীয় ডিভিশন ফুটবলে পুলিশ পরাস্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।।
নিজেদের চতুর্থ‌‌ ম্যাচে এসে পরাজিয়ের তেঁতো স্বাদ পেলো ত্রিপুরা পুলিস। প্রথম ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়া পুলিস রবিবার বিধ্বস্ত হয় গেলোবারের তৃতীয় ডিভিশনে সেরা ত্রিবেণী সঙ্ঘের বিরুদ্ধে। সুবোধ দেববর্মার দলের বিরুদ্ধে তেমন মাথা চাড়া দিয়ে উঠতে পারেননি সন্দীপ দাসের পুলিসের ফুটবলাররা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত  দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্টোটার্ফে অনুষ্ঠিত ম্যাচে ত্রিবেণী জয়লাভ করে ৪-‌২ গোলে। তরুণ প্রজন্ম অ্যাস্টোটার্ফে ভালো খেলতে পারবে, যা এদিন আবার প্রমানিতে হলো। পুলিসের ‘‌বুড়ো ঘোরা’দের তেমন গতি এবং দম নেই। যার খেসারত দিতে হয়েছে দলকে ম্যাচে। গতি এবং দমের অভাব থাকায় শেষ দিকে তমেন নাড়াচারা করতে দেখা যায়নি পুলিসে ফুটবলারদের। আর ওই সুযোগটা কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নেয়‌ ত্রবেণী সঙ্ঘ। অথচ প্রথমার্ধে পিছিয়ে ছিলো ত্রিবেণী। ৩৬ মিনিটে রোতা ডার্লংয়ের গোলে এগিয়ে গিয়েছিলো পুলিস। দ্বিতীয়ার্ধে দমের অভাব দেখা দেয় পুলিসের ফুটবলারদের। ওই সুযোগটা কাজে লাগিয়ে দ্রুত পুলিসের জাল বারবার নাড়াতে থাকেন ত্রিবেণীর ফুটবলাররা। ম্যাচের ৫৪, ৫৭ এবং ইঞ্জুরী টাইমের ২ মিনিটে পর পর ৩ টি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন কৌতল জমাতিয়া। ত্রিবেণীর পক্ষে অপর গোলটি করেন দীপু জমাতিয়া। ইঞ্জুরী টাইমের প্রথম মিনিটে পুলিসের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বিক্রম কিশোর জমাতিয়া। খেলা পরিচালনা করেন শিবজ্যোতি চক্রবর্তী।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top