News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি পরিদর্শন করলেন আগরতলায় ছাত্রীনিবাস
Image

এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি পরিদর্শন করলেন আগরতলায় ছাত্রীনিবাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ শনিবার বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আরিয়া আগরতলায় .ড: বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস পরিদর্শন করেন৷
বিজেপি এস সি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আরিয়া আগরতলায় .ড: বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস পরিদর্শনকালে আবাসিক ছাত্রীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ সমস্যাগুলি যাতে দ্রুত সমাধান করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে ছাত্রীদের আশ্বস্ত করেন৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সাড়ে সাত হাজার ছাত্রাবাস গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন৷ সেই ছাত্রাবাস গুলি সঠিকভাবে নির্বাণ করা এবং পরিচালনা করার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান৷ এদিন ডঃ বি আর আম্বেদকর ছাত্রী আবাস পরিদর্শন কেন্দ্র করে আবাসিক ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top