News Flash

  • Home
  • প্রধান খবর
  • দূষণের প্রেক্ষিতে ভগবন্ত মান-কে চিঠি সাক্সেনার, খড় পোড়ানো রুখতে ব্যবস্থা নিতে আর্জি
Image

দূষণের প্রেক্ষিতে ভগবন্ত মান-কে চিঠি সাক্সেনার, খড় পোড়ানো রুখতে ব্যবস্থা নিতে আর্জি

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : দিল্লি-এনসিআর অঞ্চলে বাতাসের গুণমান ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। একইসঙ্গে দিল্লি লাগোয়া রাজ্য পঞ্জাব ও হরিয়ানায় কৃষকদের খড় পোড়ানোর ঘটনাও বাড়ছে। এমতাবস্থায় খড় পোড়ানো রুখতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ব্যবস্থা নিতে আর্জি জানালেন দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। খড় পোড়ানো এবং বায়ুদূষণ নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি লিখেছেন দিল্লির উপ-রাজ্যপাল।

৩ নভেম্বর, বৃহস্পতিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে চিঠি লিখে দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা অনুরোধ জানিয়েছেন, “পঞ্জাবে পারালি (খড়) পোড়ানো নিয়ন্ত্রণে জরুরী এবং মৌলিক ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করছি, যা জাতীয় রাজধানীকে আবার গ্যাস চেম্বারে রূপান্তরিত করেছে।” প্রসঙ্গত, এদিনই এক সাংবাদিক সম্মেলনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আশ্বস্ত করেছেন, “পঞ্জাবের প্রধান হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি, আগামী বছরের নভেম্বরের মধ্যে আমরা খড়ের সমস্যা সমাধান করে ফেলব। কেন্দ্রেরও একসঙ্গে কাজ করা উচিত, এটি উত্তর ভারতের সমস্যা।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top