News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর হিমাচল সফর, প্রস্তুতির পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী জয়রাম
Image

আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর হিমাচল সফর, প্রস্তুতির পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী জয়রাম

সিমলা, ৪ নভেম্বর (হি.স.) : আগামীকাল ৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিমাচল সফরে আসছেন। সুন্দরনগর এবং সোলানের জনসভায় ভাষণের আগে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর প্রস্তুতির পর্যালোচনা করলেন। প্রধানমন্ত্রী মোদীর জনসভা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী মোদীর জনসভা হবে ঐতিহাসিক।

হিমাচল প্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন নিয়ে আগামী ৫ নভেম্বর হিমাচল প্রদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুন্দরনগরের জওহর পার্ক এবং সোলানে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বিজেপির পক্ষ থেকে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর শুক্রবার সুন্দরনগরে পৌঁছে প্রস্তুতির খবর নেন। সোলানে ১৭ জন বিধানসভা প্রার্থী উপস্থিত থাকবেন। তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী মোদী আগামীকাল বিকেলে সোলানের ঐতিহাসিক থোডো ময়দানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এই সময়ে, সিমলা সংসদীয় আসনের ১৭ প্রার্থীর জন্য তিনি জনগণের সামনে তার বক্তব্য রাখবেন। বিজেপি নেতারা এই সমাবেশে ১০ লাখ লোক আসার লক্ষ্য নির্ধারণ করেছেন।
মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভা হবে একটি ঐতিহাসিক সমাবেশ এবং রাজ্যের মানুষ প্রধানমন্ত্রীর নির্দেশনা শুনতে পাবেন।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top