News Flash

Image

জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার

কলকাতা, ৪ নভেম্বর (হি. স.): গত কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার । হাসপাতাল সূত্রে খবর, এখনও জ্ঞান ফেরেনি তাঁর। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে অভিনেত্রীকে ভরতি করা হয়েছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। ব্রেন স্ট্রোক হয়ছে ঐন্দ্রিলার । কোমায় রয়েছেন তিনি। সেদিন রাতেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ঐন্দ্রিলার রক্তচাপ ছিল ১১০/৭০ আর পালস্‌ রেট প্রতি মিনিটে ১১২। অস্ত্রোপচারের পর নিউরো আইসিইউতে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। আপাতত, হাসপাতালেই রয়েছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য ও বন্ধু সব্যসাচী। দুশ্চিন্তায় রয়েছে অভিনেত্রীর গোটা পরিবার।
প্রসঙ্গত, কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী।

ঐন্দ্রিলার সুস্থতা কামনা করছেন টেলিপাড়ার তাঁর সহকর্মীরা। অনুরাগীরাও চাইছেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরুক ঐন্দ্রিলা। ফের নতুন করে কাজ শুরু করুক।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top