News Flash

  • Home
  • খেলা
  • বিজয় হাজারে ট্রফি : প্রথম তিনটি ম্যাচের জন্য রাজ্যদল ঘোষিত
Image

বিজয় হাজারে ট্রফি : প্রথম তিনটি ম্যাচের জন্য রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর।। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের প্রথম তিনটি ম্যাচের জন্য রাজ্য দল ঘোষণা করা হয়েছে। রাজ্য দলকে নেতৃত্ব দেবে ঋদ্ধিমান সাহা। সহ অধিনায়কের ভূমিকায় রয়েছেন রজত দে। কোচবিহার ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর সিনিয়র পুরুষ একদিনের খেলায় ত্রিপুরা প্রথম ম্যাচ খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। খেলা হবে ১২ নভেম্বর, নয়া দিল্লির পালাম টু-তে এয়ার ফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে। পরদিন ১৩ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে, খেলা নয়া দিল্লির পালামে এয়ার ফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে। তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। খেলা হবে ১৫ নভেম্বর পালাম টু এয়ারফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে। এই তিনটি ম্যাচের জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সিলেকশন কমিটির সুপারিশ ক্রমে সচিব তাপস ঘোষ ২০ সদস্য বিশিষ্ট ত্রিপুরা দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। রাজ্য দলটি হল ঋদ্ধিমান সাহা (অধিনায়ক ও উইকেট রক্ষক), রজত দে (সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, মনি শংকর মুরাসিং, শুভম ঘোষ, রানা দত্ত, অজয় সরকার, বিশাল ঘোষ, পারভেজ সুলতান, চিরঞ্জিত পাল, উদিয়ান বোস, জয়দীপ বণিক  (উইকেট রক্ষক), অমিত আলী, সঞ্জয় মজুমদার, জয়দীপ ভট্টাচার্য, অভিজিৎ সরকার, কৃতিদীপ্ত দাস, সম্রাট সিংহ, সুদীপ চ্যাটার্জী ও দীপক ক্ষৈত্রী। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন টিম ম্যানেজার সুমন্ত দেবরায়, কোচ ভাস্কর পিল্লাই, কিশোর মুহূরি, দেবব্রত চৌধুরী, ট্রেনার অভিনব শঙ্কর নারায়ণ, ফিজিওথেরাপিস্ট রবীন্দ্র কুমার, থ্রো ডাউন স্পেশালিস্ট এ জয়ন্ত অশোক, ম্যাসিওর বিশাল দীক্ষিত, ভিডিও অ্যানালিস্ট অভিজিৎ চক্রবর্তী। নির্বাচিত খেলোয়ার এবং সাপোর্ট স্টাফদের আগামী ৫ নভেম্বর বেলা বারোটায় টিসিএ-র সদর কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top