নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ বর্তমান সরকারের উন্নয়নের অভিমুখ হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তির জন্য কাজ করা৷ সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো দুর্ঘটনাগ্রস্ত ও নিরাশ্রয় মানুষের পাশে দাঁড়ানো৷ আজ কুমারঘাট পুরপরিষদের দ্বিতল আশ্রয় ভবনের উদ্বোধন করে একথা বলেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস৷ এই শহরে আসা দুর্বল শ্রেণী ও গরীবদের জন্য ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে আশ্রয় ভবনটি গড়ে তোলা হয়৷ দীনদয়াল অন্ত্যোদয় ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনে এই ভবনটি নির্মাণের দায়িত্বে ছিল আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট৷ ৫০ শয্যা বিশিষ্ট ভবনটির নির্মাণ কাজ শুরু হয় ২৫ আগস্ট, ২০১৯ সালে৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পুরপরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস৷
সভায় বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, এই আশ্রয়ভবনটি নির্মাণের ফলে কুমারঘাটের মানুষের জন্য সহায়ক হয়েছে৷ তিনি বলেন, কুমারঘাটের উপর দিয়ে বয়ে গেছে দেও ও মনু নদী৷ প্রায়শই দেখা যায় অতি ও মাঝারি বৃষ্টিপাতের ফলে কুমারঘাটের বিভিন্ন অ’ল জলমগ হয়৷ সেই সময় গৃহহীন মানুষদের আশ্রয় দিতে এই ভবন কাজ লাগবে৷ এছাড়া কুমারঘাট শহরের বুক চিরে চলে গেছে জাতীয় সড়ক৷ রয়েছে রেল স্টেশন৷ আগামীদিনে দূরপাল্লার আরও রেলগাড়ি কুমারঘাট স্টেশনে দাঁড়াবে৷ রেল আসা যাওয়ার ক্ষেত্রে কোথাও বিপত্তি হলে মানুষ এখানে আশ্রয় নিতে পারবেন৷ অন্যদিকে, সম্পতি কুমারঘাটে মহকুমা হাসপাতাল হয়েছে৷ ফলে রোগীর সংখ্যা বাড়ছে৷ জাতি জনজাতি অংশের মানুষ এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসছেন৷ অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগীর নিকট আত্মীয়রা বিশেষ করে জনজাতি অংশের মানুষদের এই শহরে রাত্রিযাপনে সমস্যা হয়৷ তাদের কথা চিন্তা করে এই আশ্রয় স্থল মানুষের উপকারে আসবে৷ সভায় তিনি পিছিয়েপড়া মানুষের উন্নয়নে রাজ্যে যে সকল কাজ চলছে তারও উল্লেখ করেন৷
সভায় বক্তব্য রাখতে গিয়ে জিলা পরিষদের সদস্য শুভ্রেন্দ দাস বলেন, দরিদ্র অংশের মানুষের কথা মাথায় রেখে বর্তমান সরকার নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করেছিল৷ এখন মানুষ এর সুুবিধা ভোগ করতে শুরু করেছেন৷ স্বাগত ভাষণ রাখেন মহকুমা শাসক তথা পুরপরিষদের সিইও সুুবত কুমার দাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন পবন পাল, সমাজসেবী পবিত্র দেবনাথ, অনিমেষ সিনহা, কার্তিক দাস ও স্বপন তালুকদার৷

সরকারের উন্নয়নের অভিমুখ হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তির জন্য কাজ করা : শ্রমমন্ত্রী
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















