News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পনের জন্য গৃহবধূকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক
Image

পনের জন্য গৃহবধূকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ আবারো পনের দায়ে এক গৃহবধূ তার ১১ মাসের পুত্র সন্তানকে রেখে চির নিদ্রায় নিদ্রিত হল৷ ঘটনা পশ্চিম চন্দ্রপুর এর ১ নং ওয়ার্ডে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ৷ দুই বছর আগে উত্তর হুরুয়ার ৪ নং ওয়ার্ডের শফিক মিয়ার কন্যা সঞ্জিতা হকের বিয়ে হয়েছিল পশ্চিম চন্দ্রপুরের ১নং ওয়ার্ডের আব্দুল সাত্তারের ছেলে আসকর আলীর৷ তাদের এগারো মাসের একটি পুত্র সন্তান রয়েছে৷ মেয়ের বাবার কাছ থেকে কিছুদিন পর পরই টাকা আনার জন্য আসকর তার স্ত্রী সঞ্জীতার ওপর অত্যাচার  চালাত বলে অভিযোগ৷ বেশ কয়েকবার সঞ্চিতার বাবা শফিক মিয়া তাকে টাকা পাঠিয়েছেন বলে জানান৷ ইদানিং মেয়ের জামাই গাড়ি কিনবে বলে মেয়ের উপর অত্যাচার বাড়িয়ে তুলে৷  মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করে মেয়ের বাবা টাকা দেবে  বলে স্বীকার করে৷ তবে কিছুটা সময় লাগবে বলে জানায়৷ কিন্তু অত্যাচার ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে৷ শারীরিক এবং মানসিক উভয় অত্যাচার চলে সঞ্চিতার ওপর৷ শফিক আলী জানান গতকাল অর্থাৎ বুধবার সকাল থেকে তাদের মধ্যে ঝগড়া চলতে থাকে৷ তার মেয়েকে নাকি কেরোসিন দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়৷ অবশেষে সঞ্জিতাকে মেরে কৃত্রিমভাবে গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়৷ এই ঘটনা নিয়ে শফিক আলী সুষ্ঠু তদন্ত চেয়েছেন এবং মেয়ের জামাইয়ের উপযুক্ত শাস্তি চেয়েছেন৷ এদিকে ২৭ বছরের জামাই আস্কর আলী জানায় সে গতকাল রাতে  নিমন্ত্রণ থেকে এসে দরজা খুলে দেখে তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে৷ সে স্ত্রীকে নামিয়ে তার শ্বশুরবাড়ি এবং থানায় খবরকে৷ রাত আড়াইটার পর যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তখন বাড়িতে সঞ্জীতার স্বামী, ননদ, শ্বশুর ,শাশুড়ি সবাই  ছিল৷ পুলিশ আসকর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয় তদন্তক্রমে মামলা গৃহীত হবে এবং সঠিক বিচারের পথ ধরে মামলা এগিয়ে যাবে৷ মাত্র ২২ বছর বয়সে ১১ মাসের পুত্র সন্তান রেখে সঞ্জিতার এই মৃত্যুকে এলাকাবাসী বা তার বাবার বাড়ির লোকজন কেউই মেনে নিতে পারছে না৷ এলাকা জুড়ে এক স্তব্ধতা বিরাজ করছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top