News Flash

  • Home
  • খেলা
  • বিজয় হাজারে : প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন রজত, সঞ্জয়
Image

বিজয় হাজারে : প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন রজত, সঞ্জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর।। প্রথম প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন রজত দে এবং সঞ্জয় মজুমদার। প্রথম জন ব্যাট হাতে পরের জন বল হাতে। এছাড়া ব্যাট হাতে কিছুটা হলেও নজর কাড়েন মণিশঙ্কর মুড়াসিং, কৃতিদীপ্ত দাস, সম্রাট সিনহা , জয়কিষান সাহা। বুধবার এম বি বি স্টেডিযামে হয় প্রস্তুতি ম্যাচ। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের জন্য ত্রিপুরা দল গঠনের লক্ষ্যে হয় ওই প্রস্তুতি ম্যাচ। তিন পেশাদার ক্রিকেটারকে বাদ দিয়েই হয় ম্যাচটি। তবে দলীয় বব্যাটসম্যান-‌রা যে ভাবে ব্যর্থ হয়েছেন তাতে কোচের কপালে দুশ্চিন্তার ভাজ। সম্ভবত রবিবার দিল্লি পাড়ি দেবেন ত্রিপুরার ক্রিকেটাররা। ওই রাজ্যেই হবে বিজয় হাজারে ট্রফি ক্রিকেট। হাতে সময় কম। এরপরও ব্যাটসম্যানদের এহেন ব্যর্থতা চিন্তায় রাখলো। এদিন প্রস্তুতি ম্যাচে টিম ‘‌এ’ দল ২ উইকেটে পরাজিত করে  টিম ‘‌বি’ দলকে। এদিন সকালে টসে জয়লাভ করে  টিম ‘‌বি’ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সঞ্জয় মজুমদারে সাঁড়াশি আক্রমণে শুরু থেকে উইকেট হারাতে থাকেন  টিম ‘‌বি’ দল। ব্যাক্তিক্রম রজত। ঠান্ডা মাথায় বিপক্ষের যাবতীয় আক্রমণ দৃঢতার সঙ্গে রুখে দিয়ে দলকে টেনে তুলতে থাকেন। দলের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান রজত। মাঠ ছাড়ার আগে ৬৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রান‌ করে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে মণিশঙ্কর মুড়াসিং ১১ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২, জয়দীপ ভট্টাচার্য ৩৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭,কৌশল আচার্য ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং দেবপ্রসাদ সিনহা ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। টিম ‘‌এ’-‌র পক্ষে সঞ্জয় মজুমদার (‌৪/‌৪৭), রাণা দত্ত (‌২/‌৯) এবং সুভাষ চক্রবর্তী (‌২/‌২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৪১.‌১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সম্রাট সিনহা ৬৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৮, জয়কিষান সাহা ৪২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪, কৃতিদীপ্ত দাস ৪২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং নিরুপম সেন ৪৫ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। টিম ‘‌বি’-‌র পক্ষে অভিজিৎ সরকার (‌২/‌২২), তুষার সাহা (‌২/‌২৯) এবং অভিজিৎ চক্রবর্তী (‌২/‌৩০) সফল বোলার।‌‌‌‌ ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top