News Flash

  • Home
  • খেলা
  • কল্যাণ সমিতিকে হারিয়ে ১ম জয়ের স্বাদ নবোদয়ের
Image

কল্যাণ সমিতিকে হারিয়ে ১ম জয়ের স্বাদ নবোদয়ের

নবোদয়-‌৩ (‌ভাগ্য সাধন, খুজেন্দ্র, সাগর)
কল্যাণ সমিতি-‌১ (‌সফিক)‌‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর।। প্রথম জয়ের স্বাদ পেলো নবোদয় সঙ্ঘ। কল্যাণ সমিতিকে বিধ্বস্ত করে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে বুধবার নবোদয় সঙ্ঘ ৩‌-‌১ গোলে পরাজিত করে কল্যাণ সমিতিকে। এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন নবোদয় সঙ্ঘের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। গতি, দক্ষতা এবং শক্তি-‌ তিন বিভাগেই কল্যাণ সমিতিকে পিছনে ফেলে দেন প্রেমেশবর দত্ত চৌধুরির ছেলেরা। দলের কোচ কাম ফুটবলার বীতেন্দ্র রিয়াং ও এদিন দলকে যথেষ্ট ভারষা জুগিয়েছেন। তবে গোটা দলকে অক্সিজেন দিয়ে গেছেন পহর জমাতিয়া। নিজে গোল না করলেও করিয়েছেন। এদিন ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায় গোল পেয়ে যায় নবোদয় সঙ্ঘ। পেনাল্টি থেকে নবোদয়কে এগিয়ে দেন ভাগ্য সাধন জমাতিয়া। সমতা ফেরানোর জন্য কল্যাণ সমিতির ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও শুরুতে জাল নাড়তে ব্যর্থ হয়েছেন। ৩৩ মিনিটে ফিরে সমতা। সফিক উদ্দিনের হাত ধরে। বিরতির পর এগিয়ে যাওয়ার লক্ষ্য দুদলই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। তখন ম্যাচ আরও উপভোগ্য হয়ে উঠে। ৫০ মিনিটে খুজেন্দ্র জমাতিয়ার গোলে এগিয়ে যায় নবোদয় সঙ্ঘ। ওর ১৬ মিনিটে পর কল্যাণ সমিতির জালে শেষ বার বল ঢুকিয়ে দিয়ে নবোদয়ের জয় নিশ্চিত করে দেন সাগর জমাতিয়া। শেষ পর্যন্ত ৩-‌১ গোলে জয়লাভ করে নবোদয় সঙ্ঘ। খেলা পরিচালনা করেন তাপস দেবনাথ।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top