News Flash

  • Home
  • দিনের খবর
  • মোরবি সেতু বিপর্যয়ে রাষ্ট্রীয় শোক পালন গুজরাটে, এখনও খোঁজ মিলল না দু’জনের
Image

মোরবি সেতু বিপর্যয়ে রাষ্ট্রীয় শোক পালন গুজরাটে, এখনও খোঁজ মিলল না দু’জনের

মোরবি, ২ নভেম্বর (হি.স.): গুজরাটের মোরবি জেলায় সেতু বিপর্যয়ের প্রেক্ষিতে মৃতদের আত্মার শান্তি কামনা করে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে গুজরাটে। গান্ধীনগর, আহমেদাবাদ ও মোরবি-সহ গুজরাটের সর্বত্র সরকারি ভবনগুলিতে জাতীয় পতাকা এদিন অর্ধনমিত ছিল। এদিন কোনও সরকারি অনুষ্ঠান ও বিনোদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। এদিন সকালে সেতু বিপর্যয়ের ঘটনায় মৃতদের স্মরণ করেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহমেদাবাদে আয়োজিত শ্রধাঞ্জলিতে অংশ নেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীর ওপর একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। সেই বিপর্যয়ের ঘটনায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এখনও খুঁজে পাওয়া যায়নি দু’জনকে। নিখোঁজ দু’জনের খোঁজে বুধবার সকালেও মাচ্ছু নদীতে চলে তল্লাশি অভিযান। এনডিআরএফ কম্যান্ডান্ট প্রসন্ন কুমার বলেছেন, জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও দু-একজন নিখোঁজ রয়েছেন। আমরা অন্যান্য সংস্থার সঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছি। এনডিআরএফ-এর ৫টি টিম এখানে কাজ করছে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top