News Flash

  • Home
  • দিনের খবর
  • অবৈধ খনি মামলায় হেমন্ত সোরেনকে সমন ইডি-র, ৩ নভেম্বর রাঁচির দফতরে হাজিরার নির্দেশ
Image

অবৈধ খনি মামলায় হেমন্ত সোরেনকে সমন ইডি-র, ৩ নভেম্বর রাঁচির দফতরে হাজিরার নির্দেশ

রাঁচি, ২ নভেম্বর (হি.স.): অবৈধ খনি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠাল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। ৩ নভেম্বর, বৃহস্পতিবার রাঁচির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হেমন্ত সোরেনকে। ইডি সূত্রের খবর, অবৈধ খনি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিট নাগাদ রাঁচির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

এদিকে, হেমন্ত সোরেনকে ইডি-র সমন পাঠানোর প্রেক্ষিতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা মনোজ পান্ডে বলেছেন, “ইডি নিজেদের কাজ করবে৷ কোনও রকম অন্যায় হলে আমরা আদালতে যাব৷ ইডি মুখ্যমন্ত্রীকে তলব করতে পারে কি-না জানি না৷ যদি তাই হয়, তাহলে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পরে মুখ্যমন্ত্রী সাড়া দেবেন৷ এই সমস্ত অভিযোগে মুখ্যমন্ত্রীকে তলব করা কি বৈধ? যদি তাই হয়, প্রধানমন্ত্রীকেও বেশ কয়েকটি ক্ষেত্রে তলব করা উচিত। এটা প্রতিহিংসার রাজনীতি।”

Releated Posts

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top