News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত ভোট করার আর্জি বিজেপি-র
Image

কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত ভোট করার আর্জি বিজেপি-র

কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত নির্বাচনে শাসক দল ‘সন্ত্রাস’ করবে। হামেশাই এমন আশঙ্কা প্রকাশ করেন গেরুয়া শিবিরের নেতারা। তাই বুধবার রাজ্য নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এই ভোট করার লিখিত আর্জি জানাল বিজেপি।

বিজেপি নেতাদের অভিযোগ, বিগত দিনে যে ভাবে শাসক দল গায়ের জোরে মনোনয়নপত্র পর্যন্ত জমা দিতে দেয়নি, হিংসার বাতাবরণ তৈরি করে পঞ্চায়েত লুঠ করেছে এবারও একই রকম ভাবে শাসক দল বিরোধীদের ঠেকাতে নানান কৌশল নিচ্ছে।

পুলিশ শাসকদলের হয়েই কাজ করবে, তাই আসন্ন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজ্যে হতে চলেছে তা যেন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হয়, এমন বক্তব্যও তুলে ধরা হয়েছে চিঠিতে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও এ ব্যাপারে কোনও রকম প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, সে ক্ষেত্রে আদালতে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল অবশ্য বিজেপির এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, রাজ্যে ভাল ফল করতে পারবে না বলেই এই ধরনের কথা বলছে তারা।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top