News Flash

  • Home
  • দেশ
  • বাসন্তীতে গাছে বেঁধে রাখা হল চোরকে
Image

বাসন্তীতে গাছে বেঁধে রাখা হল চোরকে

বাসন্তী, ২ নভেম্বর (হি. স.) : ভর দুপুরে গৃহস্থের বাড়ি থেকে হাঁড়ি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে গেল এক চোর। এরপরই স্থানীয় মানুষরা তাকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রাখেন। ঘটনার খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে আটক করে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে বাসন্তী থানার কালিপদ মোড় এলাকায় প্লাস্টিকের বোতল কুড়ানোর নাম করে গৃহস্থের বাড়ি থেকে হাঁড়ি, গ্লাস সহ নানা সামগ্রী চুরির অভিযোগ ওঠে মটেরদীঘি এলাকার বাসিন্দা দীপঙ্কর নামে এক যুবকের বিরুদ্ধে। এলাকার মানুষ বিষয়টি দেখতে পেয়েই তাকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর গাছের সাথে তাকে দীর্ঘক্ষণ বেঁধে রাখা হয়। এলাকাবাসির অভিযোগ মাঝে মধ্যেই এই এলাকায় চুরির ঘটনা ঘটছে। বারে বারে প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোন লাভ হয়নি। আজ নিজেরাই চোর হাতে নাতে ধরেছেন তাঁরা।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top