News Flash

  • Home
  • দেশ
  • দেশে আদিবাসী সমাজের ব্যাপ্তি ও ভূমিকা এতটাই বড় যে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
Image

দেশে আদিবাসী সমাজের ব্যাপ্তি ও ভূমিকা এতটাই বড় যে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বন্সওয়ারা, ১ নভেম্বর (হি.স.): দেশে আদিবাসী সমাজের ব্যাপ্তি ও ভূমিকা এতটাই বড় যে আমাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। রাজস্থানে বন্সওয়ারায় ‘মানগড় ধামের গৌরব গাথা’ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, আজাদি কা অমৃত মহোৎসবে মানগড় ধামে আসা আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক এবং আনন্দদায়ক। মানগড় ধাম আদিবাসী বীরদের দৃঢ়তা, ত্যাগ, তপস্যা এবং দেশপ্রেমের প্রতিফলন। প্রধানমন্ত্রী বলেছেন, আদিবাসী সমাজ ছাড়া ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পূর্ণ হবে না। আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পাতা, ইতিহাসের পাতা আদিবাসী বীরত্বে ভরপুর।

মোদী আরও বলেছেন, কয়েকদিন পর আগামী ১৫ নভেম্বর ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে জনজাতীয় গৌরব দিবস পালন করবে দেশ। আদিবাসী সমাজের অতীত ও ইতিহাসকে জনসাধারণের কাছে তুলে ধরার জন্য বর্তমানে সমগ্র দেশে আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের জন্য বিশেষ জাদুঘর নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, দেশে বনাঞ্চলও বাড়ছে, বন সম্পদও রক্ষা হচ্ছে, একইসঙ্গে উপজাতীয় অঞ্চলগুলিও ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে। চিরাচরিত দক্ষতার পাশাপাশি আদিবাসী যুবকরাও আধুনিক শিক্ষার সুযোগ পেয়েছেন। এর জন্য একলব্য আদিবাসী স্কুলও খোলা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখার প্রাক্কালে এদিন সকালে ভীল স্বাধীনতা সংগ্রামী গোবিন্দ গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটির আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রক। এই অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল উপস্থিত ছিলেন।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top