News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন লিগ ফুটবলে ত্রিবেণীতে হার নাইন বুলেটস
Image

বি-ডিভিশন লিগ ফুটবলে ত্রিবেণীতে হার নাইন বুলেটস

ত্রিবেণী – ৩
নাইন বুলেটস-০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।।  ত্রিবেণীতে হার নাইন বুলেটস। ফুটবল মহলে নিঃসন্দেহে এ ধরনের শিরোনামে অনেক পাঠকই স্তম্ভিত। হ্যাঁ, ফুটবল মাঠে আজ, মঙ্গলবার সেটাই হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের একমাত্র খেলায় আজ ত্রিবেণী সংঘ ৩-০ গোলের ব্যবধানে নাইন বুলেটসকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে ত্রিবেণী সংঘ পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। ত্রিবেণীর পক্ষে এটি চলতি টুর্নামেন্টে দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সবুজ সংঘ কে ১১-১ গোলের বিশাল ব্যবধানে হারানোর পর আজ লাইনবুলেসকে ৩-০ গোলে হারিয়ে ত্রিবেণী জয়ের ধারা অব্যাহত রেখেই এগুতে সক্ষম হয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে একমাত্র খেলায় ত্রিবেণী সংঘ জয়ী হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী অপর ম্যাচটিতে একদল খেলবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। আজ ম্যাচে বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। খেলা শুরুতেই ঠিক তিন মিনিটের মাথায় ভত্র সাধন জমাতিয়ার গোলে ত্রিবেণী সংঘ এক-শূন্যতে লিড নেয়। পরবর্তী সময়ে নাইন বুলেটস-এর খেলোয়াররা যথেষ্ট চেষ্টা করেও গোলটি শোধ করতে পারেনি। উপরন্তু দ্বিতীয়ার্থে ৭৫ মিনিটের মাথায় সহদেব দেববর্মার গোলে ত্রিবেণী সংঘ ব্যবধান বাড়ায়। খেলার অন্তিম সময়ে, একেবারে ইনজুরি টাইমে সঞ্জীব দেববর্মা আরও একটি গোল করে ত্রিবেনীর পক্ষে ব্যবধান ৩-০ করে নেয়। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও নাইন বুলেটসের ছেলেরা গোল পরিশোধের কোনও সুযোগ খুঁজে পায়নি। উপরন্ত খেলায় অসচরণের দায়ে বিজয়ী ত্রিবেণী সংঘের দুজন খেলোয়াড়কে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন বিশ্বজিৎ দাস, শিবজাতি চক্রবর্তী, পল্লব চক্রবর্তী ও সুকান্ত দত্ত। দিনের খেলা: বেলা একটায় নবোদয় সংঘ বনাম কল্যাণ সমিতি: বিকেল তিনটায় মৌচাক ক্লাব বনাম পুলিশ রিক্রিয়েশন ক্লাব।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top