ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী প্রতিমা ভৌমিক। রাজ্য যোগাসন প্রতিযোগিতার। ৫ নভেম্বর বিকেল সাড়ে ৫ টায় হবে দুদিনব্যাপী রাজ্য আসরের উদ্বোধন পর্ব। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন অতিথিবর্গও উপস্থিত থাকবেন। ৬ নভেম্বর সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরি এবং মেয়র দীপক মজুমদার। এদিকে প্রস্তুত এগিয়ে চলো সঙ্ঘও। ৪০তম রাজ্য যোগাসন প্রতিযোগিতা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সোমবার এক বিবৃতিতে এখবর জানান এগিয়ে চলো সঙ্ঘের সচিব সুমন্ত গুপ্ত। ৫-৬ নভেম্বর মেলারমাঠের এগিয়ে চলো সঙ্ঘের পরিচালনায় এবং রাজ্য যোগা সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হবে ৪০ তম রাজ্য যোগাসন প্রতিযোগিতা। আসরে ৮ জেলা থেকে প্রায় দুশতাধিক যোগা খেলোয়াড় অংশ নেবে। রাজ্য যোগার সম্প্রসারণের লক্ষ্যে গেলো বছরের মতো এবারও এগিয়ে চলো সঙ্ঘ প্রয়াস নিয়েছে বলে জানান সচিব। শুধু যোগার আসর নয়, সঙ্ঘ আগামীদিনে কাবাডি-র আসরও করবে বলে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

রাজ্যভিত্তিক যোগা আসরে উদ্বোধক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















