News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাঁশগ্রামে বৃক্ষরোপন কর্মসূচি সবুজ সাথী সামাজিক সংস্থার
Image

বাঁশগ্রামে বৃক্ষরোপন কর্মসূচি সবুজ সাথী সামাজিক সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷  কাঠিয়া বাবা চ্যারিটেবল সোসাইটি এবং সবুজ সাথী আয়োজিত সুবোধ সুর প্রকৃতি প্রেম উৎসব ২০২২ অনুষ্ঠিত হয় কাতলামারা বাঁশ গ্রামে৷ এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ সবুজ সাথী নামক সামাজিক সংস্থা বেশ কয়েক বছর যাবত বৃক্ষ রোপণ নিয়ে কাজ করছে৷ প্রাথমিকভাবে মোহনপুর মহকুমার তার পথ চলা শুরু৷ বর্তমানে তার ব্যপ্তি একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে৷ সবুজ সাথী নিজেরা বৃক্ষরোপণ করার পাশাপাশি মানুষের মধ্যে গাছের চারা বিতরণ এবং বৃক্ষ রোপনের মানুষকে উৎসাহিত করতে কাজ করছে৷ সুবোধ সুর প্রকৃতিপ্রেম উৎসবে সুবোধ সুর প্রকৃতি প্রেম সম্মাননা ২০২২ প্রদান করা হয়েছে লীলা চক্রবর্তী, রিটায়ার্ড আইএফএস অফিসার  অচিন্ত্যকুমার সিনহা, শচী কুমার সরকার এবং প্রদীপ কুমার দেবকে৷ শচী কুমার সরকার দীর্ঘ বছর যাবত ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ করে আসছেন৷ তার পাশাপাশি অন্যান্য মানুষকেও বৃক্ষ রোপনের উদ্বুদ্ধ করছেন৷ অন্যদিকে প্রদীপ কুমার দেব প্রায় ৬০ বছর বয়সে বৃক্ষরোপণ সম্পর্কিত সামাজিক সংস্থা তৈরি করে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার কাজ করছেন৷ অন্য দিকে সবুজ সাথী এওয়ার্ড প্রদান করা হয় বাসন্তী দেববর্মা রায়কে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন ওয়াইকে স্টেট ডাইরেক্টর জবা চক্রবর্তী,টিএফ এস অফিস্যার সুব্রত দাস,কাঠিয়াবাবা চ্যেরিটেবল সোসাইটিয় সম্পাদক মান্না রায় ও অন্যান্যরা৷

Releated Posts

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top