News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাঁকরাইল ব্লকে হাতির তাণ্ডব, আতঙ্কিত বাসিন্দারা
Image

সাঁকরাইল ব্লকে হাতির তাণ্ডব, আতঙ্কিত বাসিন্দারা

ঝাড়গ্রাম, ৩১ অক্টোবর ( হি. স.) : সুবর্ণরেখা নদী পেরিয়ে আবারও দল হাতি সাঁকরাইল ব্লকে প্রবেশ করাই আতঙ্কিত বাসিন্দারা। এক সাথে ৩০ থেকে ৩৫ টি দল হাতির তান্ডবে বিঘার পর বিঘা জমির ধান ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় মানুষজনেরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পার হয়ে হাতির দলটি সাঁকরাইল ব্লকের হাড়িভাঙ্গা এলাকায় জঙ্গলে রয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ যেভাবে সারা বছর ধরে হাতির দল ধান জমিতে তান্ডব চালিয়ে খেয়ে, পায়ে মাড়িয়ে তছনছ করে। এই সময় ধান প্রায় পাকার মুহুর্ত আর সময় ধান জমির উপর দিয়ে হাতির দল যাতায়াত করলে সব ধান মাটিতে ঝড়ে পড়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। আর প্রায় দিনেই হাতির হানায় ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়ছে কৃষকদের। আদৌও মাঠের ধান তারা ঘরে তুলতে পারবেন কি না তা নিয়ে আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। তাই তাদের দাবি হাতির ফসলের ক্ষতিপূরণ দিতে হবে বনদফতরকে।
কৃষকদের অভিযোগ, সারা বছর ধরে আমাদের ধান, সবজি সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে হাতির দল। কিন্তু বনদফতর আমাদেরকে সে-তুলনায় ক্ষতিপূরণ দেন না। এভাবে সারা বছর ধরে চলতে থাকলে কিভাবে সাংসার চালাবো ভাবতে পারছি। বনদফতর সারা বছরেই আমাদের এই সমস্ত গ্রামের ওপর দিয়ে ড্রাইভ করাই হাতি গুলিকে। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। এবিষয়ে খড়্গপুর ডিভিশনের ডিএফও শিবা নন্দ রাম বলেন,” নয়াগ্রামের দিক থেকে ৩০ থেকে ৩৫ টি হাতির একটি দল সাঁকরাইল ব্লকে প্রবেশ করেছে। হাতিগুলিকে মানিটারিং করেছেন বনকর্মীরা। যাতে হাতি গুলিক ধান, সবজির ক্ষয়ক্ষতি না করে তার জন্য জঙ্গলের মধ্যে আটকে রাখার চেষ্টা করছেন বনকর্মীরা। আর যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি করছে তারা সরাকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। “

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top