News Flash

  • Home
  • দেশ
  • কোচবিহারে ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার
Image

কোচবিহারে ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার

কোচবিহার, ৩১ অক্টোবর (হি. স.) : কোচবিহার শহর লাগোয়া টাকাগাছের শুঙশুঙি বাজার এলাকায় ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার। সোমবার ঘটনাটি ঘটে। স্ত্রী লক্ষ্মী চক্রবর্তীকে খুন করে স্বামী বিশ্বনাথ চক্রবর্তী আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন ধরে ওই দম্পতির কোনও সাড়া মিলছিল না। এদিন সকালে স্থানীয়দের একাংশ বাড়িতে দরজার সামনে যেতেই লক্ষ্মীদেবীর দেহ পড়ে থাকতে দেখেন। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বিশ্বনাথ চক্রবর্তীর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুণ্ডিবাড়ি ও কোতোয়ালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। টাকাগাছ-রাজারহাট গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মীর মহিরুদ্দিন জানান, ওই দম্পতির মধ্যে মাঝেমধ্যেই অশান্তি চলত বলে শোনা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top