News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয়ে ফের বাঙালি নির্যাতন : অমানবিক ও নির্মম অত্যাচারের তীব্র প্রতিবাদ ‘বাঙালী ছাত্র-যুব সমাজ’
Image

মেঘালয়ে ফের বাঙালি নির্যাতন : অমানবিক ও নির্মম অত্যাচারের তীব্র প্রতিবাদ ‘বাঙালী ছাত্র-যুব সমাজ’

শিলচর (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : মেঘালয়ে ফের বাঙালি জনগোষ্ঠীর ওপর অমানবিক ও নির্মম অত্যাচারের তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছে ‘বাঙালী ছাত্র-যুব সমাজ’। সংগঠনের কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস বলেন, ১৯৭৯ সাল থেকে লাগাতার মেঘালয়ে বাঙালি নির্যাতন অব্যাহত রয়েছে। সরকার আসে, যায় কিন্তু বাঙালিদের ওপর নির্মম অত্যাচার বন্ধ হয় না।

দিন কয়েক আগে (২৮ অক্টোবর) শিলঙে খাসি এবং ওই রাজ্যের অন্য উপজাতি সম্প্রদায়ভুক্ত যুবকদের এক সংগঠনের মিছিল চলাকালীন হঠাৎ মিছিলে অংশগ্রহণকারী উপজাতি খাসি যুবকরা বাঙালি পথচারীদের ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে। ওই ঘটনায় কয়েকজন মারাত্মকভাবে জখম হয়েছেন। বারবার বাঙালিদের ওপর অত্যাচারের পরও মেঘালয় সরকার এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক নীরব ভূমিকা পালন করছে বলে ক্ষোভ ব্যক্ত করেছেন ‘বাঙালী ছাত্র-যুব সমাজ’-এর কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস।

তিনি উদ্বেগের সুরে বলেন, কেন বারবার বাঙালিদের চিহ্নিত করে অবলীলায় অত্যাচার করা হচ্ছে? বিশ্বাস বলেন, আসলে হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি চাইছে বাঙালিদের চরম ভয় ও ভীতসন্ত্রস্ত্র করে রেখে তাঁদের ধীরে ধীরে রাষ্ট্রহীন করে দেওয়া। করুণ এই পরিস্থিতির বিরুদ্ধে সমস্ত বাঙালিদের রাজনৈতিক দলাদলি ভুলে বাঙালি বঞ্চনা, অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তপোময় বিশ্বাস, কেন্দ্রীয় প্রচার সচিব অর্পিতা মণ্ডলরা বলেন, অবিলম্বে দোষীদের শাস্তি এবং বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ করতে সরকার হস্তক্ষেপ না করলে ‘বাঙালী ছাত্র-যুব সমাজ’ তীব্র আন্দোলনের পথে নামতে বাধ্য হবে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top