News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানায় ট্রাকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির
Image

হরিয়ানায় ট্রাকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

ফতেহাবাদ, ৩১ অক্টোবর (হি. স.) : হরিয়ানার কসবা কুলানের কাছে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জানা গেছে, রবিবার রাতে ওই ব্যক্তি পায়ে হেঁটে কুলানের দিকে যাচ্ছিলেন। সেই সময় পাঞ্জাবি হোটেলের কাছে একটি ট্রাক পিছন থেকে এসে ওই ব্যক্তিকে পিষে দেয় । দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। ঘটনায় অজ্ঞাত পরিচয় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top