News Flash

  • Home
  • দেশ
  • নামছে পারদ, পুজো কাটতেই শীতের আমেজ শহরে
Image

নামছে পারদ, পুজো কাটতেই শীতের আমেজ শহরে

কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.) : পুজো কাটতেই শীত শীত আমেজ শহরে । সপ্তাহান্তে এক ধাক্কায় ৪ ডিগ্রি পারদ পতন ঘটল। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই বছর শীত দীর্ঘস্থায়ী হবে। ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত শীত থাকবে। কলকাতার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে। কিছু এলাকায় শিশির বা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে। রবিবার কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯২ শতাংশ।

আগামী পাঁচ দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করার জন্য তাপমাত্রার পারদ কমছে শহরে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া আপাতত শুকনো থাকবে। দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে আপাতত বঙ্গে শীত প্রবেশের কোনও সম্ভাবনাই নেই। শীতের প্রবেশ ১৫ ডিসেম্বরের পর থেকেই শীত পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top