News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্ত্রাসবাদের ঝুঁকি ক্রমেই বাড়ছে, রাষ্ট্রপুঞ্জের শীর্ষ সন্ত্রাস-বিরোধী বৈঠকে বললেন জয়শঙ্কর
Image

সন্ত্রাসবাদের ঝুঁকি ক্রমেই বাড়ছে, রাষ্ট্রপুঞ্জের শীর্ষ সন্ত্রাস-বিরোধী বৈঠকে বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): সন্ত্রাসবাদের ঝুঁকি ক্রমবর্ধমান এবং প্রসারিত হচ্ছে, বিশেষ করে এশিয়া এবং আফ্রিকায়। রাষ্ট্রপুঞ্জের শীর্ষ সন্ত্রাস-বিরোধী বৈঠকে বললেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শনিবার সকালে দিল্লিতে আয়োজিত এই বৈঠকে এস জয়শঙ্কর বলেছেন, বিগত দুই দশকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এই ঝুঁকির বিরুদ্ধে লড়াই করার জন্য, কাউন্টার-টেররিজম নিষেধাজ্ঞা শাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিদর্শন রেখেছে।

উদ্বেগ প্রকাশ করে এস জয়শঙ্কর বলেছেন, সমাজকে অস্থিতিশীল করার লক্ষ্যে অপপ্রচার, মৌলবাদ এবং ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেওয়ার জন্য সন্ত্রাসবাদী এবং জঙ্গি গোষ্ঠীগুলির শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। সাম্প্রতিক বছরগুলিতে প্রযুক্তির মাধ্যমে নিজেদের ক্ষমতা বাড়িয়েছে সন্ত্রাসী গোষ্ঠীগুলি। স্বাধীনতা, সহনশীলতা এবং অগ্রগতিতে আঘাত হানতে তারা প্রযুক্তি, অর্থ এবং উন্মুক্ত সমাজের নীতি ব্যবহার করে।

এস জয়শঙ্কর আরও বলেছেন, সন্ত্রাসবাদের ঝুঁকি প্রতিরোধ ও মোকাবিলায় সদস্য দেশগুলিকে সক্ষমতা ও সহায়তা প্রদানে ইউএনওসিটি-এর প্রচেষ্টাকে বাড়ানোর জন্য ভারত এই বছর রাষ্ট্রপুঞ্জের ট্রাস্ট ফান্ড ফর কাউন্টার টেররিজম-এ অর্ধ মিলিয়ন ডলারের অবদান রাখবে।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top