News Flash

Image

কৈলাসহরে বিজেপির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ কৈলাসহর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে ৫৯টি বুথের বিজেপি দলের কার্যকর্তাদের নিয়ে কৈলাশহর রাজপথ কাঁপিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ এই বিক্ষোভ মিছিলটি কৈলাশহর বিজেপি জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কৈলাশহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কৈলাসহর বিজেপি জেলা কার্যালয়ের সামনে এসে মিলিত হয়৷ ১৭শে অক্টোবর ফটিকরায় থানার অধীনে কাঞ্চনবাড়ি বাজার এলাকায় এক নাবালিকা কন্যাকে কিছু অভিযুক্তরা তুলে নিয়ে গিয়ে কুমারঘাট নেতাজি চৌমুহনী এলাকার একটি বাড়িতে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে৷ এরই পরিপ্রেক্ষিতে কিছু চক্রান্তকারীরা মন্ত্রী ভগবান দাসের পুত্রের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন বলে অভিযোগ৷ এরই প্রতিবাদে সারা রাজ্যের সাথে শুক্রবার ৫৩ কৈলাসহর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে ৫৯টি বুথের বিজেপি দলের কার্যকর্তাদের নিয়ে কৈলাশহর  রাজপথ কাঁপিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ এই বিক্ষোভ মিছিলটি কৈলাশহর বিজেপি জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কৈলাশহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কৈলাসহর বিজেপি জেলা কার্যালয়ের সামনে এসে মিলিত হয়৷ এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কৈলাশহর বিজেপি মন্ডলের সহ-সভাপতি প্রশান্ত দে৷ উপস্থিত ছিলেন কৈলাসহর বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র , কৈলাসহর বিজেপি মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী মুক্তা পাল সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তারা৷

Releated Posts

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026

আনন্দনগরে বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তদন্তের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১ আগস্ট: শ্রীনগর থানাধীন আনন্দনগর ১০ নম্বর পাড়া এলাকায় শনিবার একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top