News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবেশীর মারে গুরুতর আহত গর্ভবতী মহিলা ও তার স্বামী
Image

প্রতিবেশীর মারে গুরুতর আহত গর্ভবতী মহিলা ও তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবেশীর মারে আহত হয় সাত মাসের গর্ভবতী এক মহিলা ও তার স্বামী৷ ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সিপাহীজলা পুলিশ সুপার অফিসের অদূরে ননজলা এলাকায়৷ আহত গর্ভবতী মহিলার নাম জ্যোৎস্না বেগম, স্বামীর নাম সুমন মিয়া৷
গর্ভবতী মহিলা ও তার স্বামী জানায় তাদের বাড়ির পার্শবর্তী কালামিয়ার ছেলে আমির হোসেন বৃহস্পতিবার রাতে দা দিয়ে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগের তার কেটে দেয় এবং বিশ্রী ভাষায় তাদেরকে গালিগালাজ করতে থাকে৷ তখন ঘর থেকে বেরিয়ে জ্যোৎস্না বেগম এবং তার স্বামী আমির হোসেনকে জিজ্ঞাসা করে কেন সে বিদ্যুৎ পরিবাহী তার কেটেছে৷ এই প্রশ্ণ করার পর আমির হোসেন সাত মাসের গর্ভবতী জ্যোৎস্না বেগমকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার স্বামী সুমন মিয়াঁকে বেধড়ক ভাবে মারধর করে৷ এই নিয়ে দুইবার আমির হোসেন তাদের উপর আক্রমণ করেছে বলে অভিযোগ৷ তাই শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় অভিযুক্ত আমির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে আক্রান্তরা৷ থানায় মামলা দায়ের করার পর ন্যায় বিচারের দাবি জানায় আক্রান্ত জ্যোৎস্না বেগম ও তার স্বামী৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top