News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘরে বিদ্যুৎ নিগমের অফিসে ভাঙচুর, কর্মীকে বেধরক মারধর
Image

মেলাঘরে বিদ্যুৎ নিগমের অফিসে ভাঙচুর, কর্মীকে বেধরক মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ বৃহস্পতিবার রাতে বিদ্যুতের দাবিতে মেলাঘর বিদ্যুৎ নিগম অফিসে ভাঙচুর এবং কর্মীকে মারধর করল মদমত্ত যুবকরা৷ আক্রান্ত বিদ্যুৎ কর্মীর নাম তপন চৌধুরী৷ বিদ্যুতের দাবিতে মেলাঘর বিদ্যুৎ নিগম অফিসে ভাঙচুর এবং কর্মীকে মারধর করল মদমত্ত যুবকরা৷ বৃহস্পতিবার রাতে স্থানীয় কিছু যুবক দশমীর পর মদমত্ত হয়ে এই কান্ড সংগঠিত করেছে৷ আক্রান্ত বিদ্যুৎ কর্মীর নাম তপন চৌধুরী৷ ভাঙচুর করা হয় বিদ্যুৎ নিগম অফিসের চেয়ার, টেবিল, টেলিফোন সহ অন্যান্য সামগ্রী৷ জানা যায়, মেলাঘরের বিস্তীর্ণ এলাকায় মাস্টার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা নেই৷ বহুবার বিদ্যুৎ নিগমের অভিযোগ জানানোর পরে মেরামত করার কোন উদ্যোগ নেই৷ কিন্তু বৃহস্পতিবারও বিদ্যুৎ মেরামত না হওয়া মাস্টারপাড়ায় কিছু যুবক মদমত্ত অবস্থায় বিদ্যুৎ নিগমের কর্মী তপন চৌধুরীকে জিজ্ঞাসা করেন কেন বিদ্যুৎ মেরামত করা হচ্ছে না৷ তখন বিদ্যুৎ কর্মী তপন চৌধুরী তাদের জানান কিছুক্ষণ অপেক্ষা করার জন্য৷ লাইনম্যান আসার পর বিদ্যুৎ মেরামত করা হবে৷ এই কথা শুনতে পেয়ে উত্তেজিত যুবকরা মারধর শুরু করে বিদ্যুৎ কর্মী তপন চৌধুরীকে৷ সাথে অফিসের ভাঙচুর চালায়৷ শেষ পর্যন্ত অফিসের বাইরে গিয়ে প্রাণে বাঁচেন বিদ্যুৎ কর্মী৷ তিনি আরও জানান, এ বিষয়ে বিদ্যুৎ নিগমের তরফ থেকে মেলাঘর থানা একটি লিখিত মামলা হবে৷ কারণ বিধবংসী ঝড়ের পর বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবার মুখ থুবড়ে পড়েছে৷ কর্মীরা রাত দিন কাজ করে বিদ্যুৎ লাইন মেরামত করছে৷ উপরন্তু রয়েছে কর্মী স্বল্পতা৷ তার উপর দিয়ে এলাকার দুর্বৃত্তদের যন্ত্রণায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেন এদিন৷ তবে এদিন আরো একবার স্পষ্ট করে দিয়েছে রাজ্যের বিদ্যুৎ নিগমের এমডি যে আশ্বাস দিয়েছিলেন তা এখনো পূরণ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ মঙ্গলবার সন্ধ্যায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছিলেন বিধংসী ঝড়ে যেসব এলাকায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছিল, সেসব এলাকার বিদ্যুৎ বুধবারের মধ্যে মেরামত করা সম্ভব হবে৷ কিন্তু দেখা যাচ্ছে চার থেকে পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেল বিদ্যুৎ পরিষেবা সচল করতে পারছেনা সংশ্লিষ্ট নিগম কর্তৃপক্ষ৷ আর এখন যখন নিগমের কর্মীরা আক্রমণের শিকার হচ্ছে তখন দপ্তরের মন্ত্রী কোনরকম প্রতিক্রিয়া নেই বলা চলে৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top