News Flash

  • Home
  • দিনের খবর
  • টেট চাকরিপ্রার্থীদের নজর হাই কোর্টে, শুক্রে শুনানি
Image

টেট চাকরিপ্রার্থীদের নজর হাই কোর্টে, শুক্রে শুনানি

কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : শুক্রবার টেট প্রার্থীদের মামলাটির শুনানি রয়েছে উচ্চ আদালতে। সেখানে কী হয় সেই দিকেই তাকিয়ে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। তবে আপাতত তাঁরা ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধর্না চালিয়ে যাবেন।

রাতের অন্ধকারে টেট চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলে দিয়েছিল পুলিশ। থেমে না থেকে আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে আন্দোলন করার পরিকল্পনা শুরু করছেন তাঁরা। তবে এ বার তাঁদের পরিকল্পনা নির্ভর করছে কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর।

শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা। এক চাকরিপ্রার্থী বলেন, “পর্ষদের কৌশলের কারণে আমাদের বঞ্চিত হতে হবে। তাই আমরা পর্ষদের অফিসের সামনে গিয়ে ধর্না-অনশন করেছিলাম। সেখান থেকে বলপূর্বক তুলে দেওয়া হয়েছে। আমাদের দাবি নিয়ে আবার আমরা সেখানে যাব।”

চাকরিপ্রার্থীদের দাবি, “আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। ওরা আদালতের নির্দেশ দেখিয়ে তুলেছে। আমরাও আদালতের দ্বারস্থ হয়েছি। এখন হাই কোর্টের নির্দেশ অনুযায়ী পরবর্তী পরিকল্পনা করা হবে। তবে আমরা ফের পর্ষদের অফিসের সামনে আন্দোলন করতে প্রস্তুত।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top