News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খেলাধূলার মান উন্নয়নে সরকার উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

খেলাধূলার মান উন্নয়নে সরকার উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছে : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ অক্টোবর : রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে অনেক ক্রীড়া প্রতিভা রয়েছে। তাদের প্রতিভার বিকাশে খেলাধূলার মান উন্নয়নে সরকার উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছে। আজ চড়িলাম ব্লকের উত্তর চড়িলাম গ্রামপঞ্চায়েতে এক ইন্ডোর ব্যাডমিন্টন স্টেডিয়ামের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।

স্টেডিয়ামের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী বলেন, জিমন্যাস্টিক, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ অন্যান্য খেলাধূলার পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামস্তরেও এই উন্নত পরিকাঠামোর সুযোগ সম্প্রসারিত করা হচ্ছে। তিনি বলেন, যে পরিকাঠামো গড়ে উঠছে তাকে কাজে লাগাতে হবে। উল্লেখ্য, এই স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে ২৭ লক্ষ টাকা। স্টেডিয়ামটি নির্মাণ করেছে পূর্ত দপ্তর।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চড়িলাম বিএসি’র চেয়ারম্যান জাকলু দেববর্মা, উত্তর চড়িলাম গ্রামপঞ্চায়েতের প্রধান অঞ্জনা সরকার দাস, চড়িলাম পঞ্চায়েত সমিতির সদস্য রাজকুমার দেবনাথ, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস প্রমুখ।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top